এক্সপ্লোর

বিজেপিতে তৃণমূল-বাম-কংগ্রেসের ১১ জন বিধায়ক-সাংসদ, ক্ষ্যাপা ষাঁড়ের দলে ঢুকছে, বললেন কল্যাণ

এদিন ৭ তৃণমূল বিধায়ক, ২ বাম বিধায়ক ও এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে নাম লেখালেন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সূর্যাগ্নি রায়, সন্দীপ সরকার, মেদিনীপুর: অমিত শাহের বঙ্গ সফরে তৃণমূলকে জোর ধাক্কা দিল বিজেপি। শাসক দলের ৭ বিধায়ক ও ১ সাংসদ আজ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। বাম ও কংগ্রেসের ৩ বিধায়কও নাম লিখিয়েছেন পদ্মফুলে। রাজ্য-রাজনীতিতে গত কয়েক মাস ধরে বাড়তে থাকা জল্পনা থামল শনিবারের বারবেলায়। গেরুয়া টিকা পরে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের হাত থেকে নিলেন পতাকা। সঙ্গে একঝাঁক অনুগামী। কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ প্রাক্তন মন্ত্রী। বিধানসভা ভোটেঅমিত শাহের সফরে হল মেগা দলবদল। লোকসভা ভোটের পর বিক্ষিপ্তভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান চললেও, প্রথমবার এক ধাক্কায় এতজন তৃণমূলের জনপ্রতিনিধিকে ভাঙিয়ে আনল বিজেপি। বামফ্রন্ট, কংগ্রেসের ঘরেও হানা দিয়েছে গেরুয়া শিবির। এদিন ৭ তৃণমূল বিধায়ক, ২ বাম  বিধায়ক ও এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে নাম লেখালেন। অমিত শাহের মেদিনীপুরের সভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী, বনশ্রী মাইতি, বিশ্বজিৎ‍ কুণ্ডু, সুকরা মুণ্ডা, সৈকত পাঁজা, শীলভদ্র দত্ত, দীপালি বিশ্বাস, তাপসী মণ্ডল, অশোক দিন্দা ও সুদীপ মুখোপাধ্যায়। শুধু বিধায়ক নয়, বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পুরশুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক পারভেজ রহমান ও গঙ্গারামপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপিতে যোগ দিয়েছেন। একুশের ভোটের আগে তৃণমূল  ফাঁকা হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দলে একা রয়ে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। তবে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ক্ষ্যাপা ষাঁড়ের দলে অনেকে ঢুকেছে, কিস্যু হবে না। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেরও দাবি, সবাই মমতাকে দেখে ভোট দেয়, তিনিও যদি দল ছেড়ে চলে যান, কোনও ক্ষতি হবে না। বামেরা আবার কটাক্ষের সুরে বলছে, দুর্নীতি লুকোতেই এই দলবদলের খেলা। ২০১৬-র বিধানসভা ভোটে মাত্র ৩টি আসনে জেতে বিজেপি। তবে লোকসভা নির্বাচনে ১৮টি কেন্দ্রে জেতে তারা। লোকসভা ভোটের নিরিখে ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে গেরুয়া শিবির। লোকসভা ভোটের সময় উপনির্বাচনে আরও ৪টি বিধানসভা আসনে জিতে সাতে পৌঁছয় তারা। লোকসভা ভোটের পর আরও ৮ তৃণমূল ও এক বাম বিধায়ক যোগ দেন বিজেপিতে। পরে উপনির্বাচনে একটি আসন হারায় বিজেপি, এক বিধায়ক তৃণমূলে ফেরেন। এবার তৃণমূল ও বাম-কংগ্রেসের ১০ বিধায়কের যোগদান।

সেরা শিরোনাম

সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
CJP Protest: ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget