এক্সপ্লোর

WHO: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO

Next Pandemic: সাংবাদিক বৈঠক করে পরবর্তী অতিমারি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন WHO প্রধান।

নয়াদিল্লি: ভয়াবহতা কাটিয়ে বেরিয়ে এসেছে পৃথিবী। মোটামুটি স্বাভাবিক হয়ে উঠেছে চারপাশ। তার মধ্যেই ফের আশঙ্কার বাণী শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থ (WHO)। পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুতি সেরে রাখা ভাল বলে জানালেন WHO প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারির পরিস্থিতির তুলনায় আগামী অতিমারি ঢের বেশি ভয়ঙ্কর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করলেন তিনি (Next Pandemic)। 

সাংবাদিক বৈঠক করে পরবর্তী অতিমারি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন WHO প্রধান। তিনি বলেন, "কোভিড শেষ হয়েছে মানেই বিশ্ব জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় ইতি পড়েছে ভাবার কোনও কারণ নেই। আরও একটি প্রজাতির জাল বিস্তার করছে। তাতে নতুন করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। বরং নতুন যে প্যাথোজেনের হদিশ মিলেছে, তা আরও মারাত্মক।"

ইতিমধ্যেই ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে এই সংক্রান্ত বিশদ রিপোর্ট উত্থাপন করা হয়েছে। সম্ভাব্য ওই অতিমারির মোকাবিলা করতে হলে গোটা বিশ্বকে একজোট হতে হবে এবং দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে বলে মত WHO-র। সংগঠনের প্রধান বলেন, "পরবর্তী অতিমারি দরজায় এসে টোকা মারার আগেই সবরকম ভাবে তৈরি থাকতে হবে আমাদের।"

আরও পড়ুন: Piyali Basak: হাতে-পায়ে তুষারক্ষত, মাকালু জয়ের পর অসুস্থ পিয়ালি, ভর্তি কাঠমান্ডুর হাসপাতালে

করোনায় শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রেই নয়, গোটা বিশ্বের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একটি অতিমারি নেমে এলে এবং তা ঠেকানো না গেলে, বিপর্যয় আটকানো যাবে না বলে মত WHO-র। ঝুঁকিপূর্ণ মোট নয়টি রোগকে আপাতত চিহ্নিত করেছে তারা। এই মুহূর্তে সেগুলি সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। ওই নয়টি রোগের চিকিৎসার তেমন ব্যবস্থা না থাকাতেই পরিস্থিতি বেগতিক হতে পারে বলে আশঙ্কা।

এই মুহূর্তে জেনিভায় ১০ দিন ব্যাপী বিশ্ব স্বাস্থ্য সমাবেশ চলছে, কাকতালীয় ভাবে যার সঙ্গে মিলে গিয়েছে WHO-র ৭৫তম পূর্তিও। স্বাস্থ্যক্ষেত্রে আগামী দিনে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সকলকে, সম্ভাব্য় অতিমারি পরিস্থিতি, পোলিও মুক্ত বিশ্ব-সহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যে স্বাস্থ্য়সঙ্কট দেখা দিয়েছে, তা নিয়ে বিশগ আলোচনা চলছে সেখানে। বিশ্বের ৩০০ কোটি নাগরিককে সরাসরি বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভুক্ত করতে ২০১৭ সালেই সুপারিশ করেছিল WHO. সেই লক্ষ্যকে সামনে রেখে আপাতত ১০০ কোটি মানুষকে সরাসরি বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার পক্ষে সওয়াল করে তারা। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Google On IIT Kharagpur: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget