এক্সপ্লোর

গুরুংকে গ্রেফতার নয় কেন, মমতা কি গোর্খাল্যান্ড চাইছেন, এনডিএ ছাড়ার পরদিনই প্রশ্ন বিজেপির

তৃণমূল অবশ্য এ নিয়ে কোনও উত্তর দেয়নি। বুধবারই তাদের তরফে ট্যুইট করে বলা হয়, এনডিএ ত্যাগ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখার বিষয়ে গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত। গোর্খাল্যান্ড ইস্যুকে হাতিয়ার করে বিজেপি যে সংকীর্ণ রাজনীতি করেছে এবং তাদের অবিশ্বাসযোগ্য আচরণ এখন সারা বাংলার মানুষের কাছে স্পষ্ট।

কলকাতা: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, অথচ কলকাতায় বিমল গুরুংয়ের গায়ে হাত লাগাল না পুলিশ। বিজেপির কেউ হলে গ্রেফতার করা হত। এনডিএ ছাড়তেই গুরুংয়ের বিরুদ্ধে সরব বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। গতকাল তিন বছর পর আকস্মিক জনসমক্ষে এসে গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম) সুপ্রিমো ঘোষণা করেন, এনডিএ ছাড়ছি। নরেন্দ্র মোদি, অমিত শাহ গোর্খাল্যান্ড সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণ করেননি। ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূলের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে জবাব দেব। পরদিনই কৈলাস বলেন, ওর বিরুদ্ধে এত কেস দেওয়া হল, অথচ পুলিশ হাত লাগাচ্ছে না। বিজেপির কেউ হলে গ্রেফতার করত। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বন্ধুত্বে ইতি টানতেই ঘুরিয়ে মোর্চা নেতার গ্রেফতারির দাবি তুলল বিজেপি। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগেই, পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। ২০০৯, ২০১৪ এবং ২০১৯। পরপর তিনটি লোকসভা ভোটেই দার্জিলিং থেকে মোর্চার সাহায্যে জিতেছেন বিজেপি প্রার্থী। এরই মধ্যে ২০১৭-তে দার্জিলিংয়ে অশান্তির জন্য গুরুংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে রাজ্য পুলিশ। ২০১৭ –এর ১৭ জুন সিংমারিতে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনাতেও গুরুং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। সেবছরই ১৩ অক্টোবর গুরুংকে ধরতে গিয়ে খুন হন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। সেই মামলাতেও অভিযুক্ত গুরুং। এর পরই গা ঢাকা দেন তিনি। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগের খবর মাঝেমধ্যেই মিলছে। যে জল্পনা আরও উস্কে দেয় বিজেপি সভাপতি জে পি নড্ডার ছেলের বিয়ের ভাইরাল হওয়া ছবি, যাতে গুরুংকে দেখা যায়। তবে তিন বছর অন্তরালে থাকার পর বুধবার আচমকা কলকাতায় হাজির হয়ে বোমা ফাটিয়ে গুরুং দাবি করেন, পাহাড় নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেননি মোদি-শাহ। কিন্তু মমতা কথা রেখেছেন। ঘোষণা করেন, ২০২১-এ মমতা, তৃণমূলের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে জবাব দেব। মমতাকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই। ২০২৪-এ যে গোর্খাল্যান্ডের পাশে থাকবে, তাকে সমর্থন করব। পাল্টা বিজয়বর্গীয় বলেন, যাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের ডায়েরিতে এত মামলা, তিনি কীভাবে বহাল তবিয়তে কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন? মমতা কি গোর্খাল্যান্ড চাইছেন? তৃণমূল অবশ্য এ নিয়ে কোনও উত্তর দেয়নি। বুধবারই তাদের তরফে ট্যুইট করে বলা হয়, এনডিএ ত্যাগ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখার বিষয়ে গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত। গোর্খাল্যান্ড ইস্যুকে হাতিয়ার করে বিজেপি যে সংকীর্ণ রাজনীতি করেছে এবং তাদের অবিশ্বাসযোগ্য আচরণ এখন সারা বাংলার মানুষের কাছে স্পষ্ট। এদিকে আসন্ন বিধানসভা ভোটের আগে গুরুংয়ের এনডিএ ত্যাগ কি বিজেপিকে পাহাড়ে ও ডুয়ার্সে বিপাকে ফেলবে? বিজয়বর্গীয়ের জবাব, বিজেপি সমুদ্র, যে দাঁড়াতে পারে সে লাভবান, যে পারে না তাঁর ক্ষতি। দলের কিছু হবে না। ২০১৭-র অশান্তির পর দু-ভাগ হয়ে যায় গোর্খা জনমুক্তি মোর্চা। প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলছে বিনয় তামাং গোষ্ঠী। এবার সেই পথে হাঁটতে শুরু করলেন গুরুংরাও। এবার কি তৃণমূলের হাত ধরে দু’পক্ষের মধ্যে সমঝোতা হবে? এ ব্যাপারে বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক তথা জিটিএ চেয়ারম্যান অনীত থাপা বলেন, ৩ বছর আগে চাইলে দার্জিলিংয়ের অর্থনৈতিক এত ক্ষতি হত না, আমরাই ঠিক ছিলাম, গণ্ডগোল করে গোর্খাল্যান্ডের দাবি পূরণ হবে না। বুধবার কলকাতায় এসে ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে ওঠেন গুরুং। বৃহস্পতিবার সারাদিন ঘর থেকে বেরোননি তিনি।

সেরা শিরোনাম

"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget