এক্সপ্লোর

Malda blast: ‘তৃণমূল আমলেই কেন পরপর বিস্ফোরণ’, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি দিলীপের, কিছু হলেই জঙ্গি যোগ? খেলো রাজনীতি! পাল্টা ব্রাত্য

বৃহস্পতিবার সকালে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় মালদার সুজাপুরের এই প্লাস্টিক কারখানা। প্রাণ হারান ৬জন। আর এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

কলকাতা: সুজাপুরের বিস্ফোরণস্থলে তাদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। তৃণমূল আমলেই কেন পরপর বিস্ফোরণ হচ্ছে বলে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন তিনি। দুর্ঘটনাকে নিয়ে হইচই করা হচ্ছে বলে পাল্টা তোপ মন্ত্রী ব্রাত্য বসুর। বৃহস্পতিবার সকালে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় মালদার সুজাপুরের এই প্লাস্টিক কারখানা। প্রাণ হারান ৬জন। আর এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বৃহস্পতিবারই বাঁশের ব্যারিকেড দিয়ে কারখানা চত্বর ঘিরে দেয় পুলিশ। শুক্রবার দুপুরে সেই ব্যারিকেড টপকে বিস্ফোরণস্থলে ঢুকতে যায় বিজেপির প্রতিনিধি দল। তাতে বাধা দেয় পুলিশ। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সভানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, পুরো বিষয়টি ধামাচাপা দিতে রাজ্য ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। মালদা-মুর্শিদাবাদ থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বেশ কিছু লোককে গ্রেফতার করেছে। এই এলাকা সন্ত্রাসের আখড়া। তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এনআইএ তদন্তের দাবি করেন তিনি। পাল্টা মালদার তৃণমূল মুখপাত্র শুভময় বসুর কটাক্ষ, শ্রীরূপা নাটক করতে গিয়েছেন। তাই পুলিশ আটকেছে। পুলিশের যা কাজ তাই করছে। তদন্ত হচ্ছে। সত্যি বেরবে। আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা তৃণমূলের। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত দরকার। তবে এই দাবি উড়িয়ে পাল্টা রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু বলেন, কিছু হলেই জঙ্গি যোগের কথা উঠছে। এটা খেলো রাজনীতি! বিজেপির সুরেই বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করেন, সুজাপুরে বিস্ফোরণে এতজনের মৃত্যুর ঘটনায় আমি বিস্মিত। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ অবৈধভাবে বোমা তৈরি বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তবে বিজেপি ও রাজ্যপালের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে, রাজ্য পুলিশেই আস্থা দেখিয়েছে কংগ্রেস। শুক্রবার সকালে বিস্ফোরণস্থলে যায় কংগ্রেসের ৬ বিধায়কের প্রতিনিধি দল। নিহতদের বাড়িতেও যান তাঁরা। মানিকচকের কংগ্রেস বিধায়ক মোস্তাকিন আলম বলেন, ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়। রাজ্য সরকারের কাছে আবেদন জানাব আরও দিক। রাজ্য পুলিশে ভরসা আছে। ঠান্ডা ঘরে বসে বিজেপি ও রাজ্যপাল এ নিয়ে রাজনীতি করছে। বিস্ফোরণের তত্ত্ব উড়িয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে বৃহস্পতিবার ট্যুইট করে দাবি করা হয়, সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের নেপথ্যে উৎপাদন সংক্রান্ত বিষয় জড়িত। কোনওভাবেই সেখানে বোমা তৈরি হত না। কিন্তু দায়িত্বজ্ঞানহীনভাবে সেটাই অনেকে দাবি করছেন। যদিও বিজেপি এনআইএ তদন্তের দাবিতে এখনও অনড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Tarapith Hotel Fire : ধোঁয়ায় ঢাকল গোটা হোটেল! বাজেনি Fire Alarm? তারাপীঠে ভয়াবহ কাণ্ড
Tarapith Hotel Fire : তারাপীঠের প্রতি হোটেলে বিদ্যুৎ সংযোগ ও অগ্নি বিধি খতিয়ে দেখবে বিশেষ টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget