এক্সপ্লোর

মঙ্গলেই ফিরছে জাঁকিয়ে শীত, শেষ পৌষের স্বাদ পাবেন রাজ্যবাসী  

আগামীকাল থেকেই রাজ্যে ফিরছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১।

কলকাতা: কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু, মাঘ মাস পড়ার আগেই তো শীত ফুসমন্তর। উত্তুরে হাওয়ার জায়গায় যেন দখিনা বাতাস। শীতেই যেন বসন্ত এসে গেছে। পৌষের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তবে, আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। মকর সংক্রান্তির আগে রাজ্যে ফের ফিরছে শীত।

 আগামীকাল থেকেই রাজ্যে ফিরছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া।

 হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা।  সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা, গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে তৃতীয় স্থানে। এর আগে, ২০১৭-র ২৬ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২০১২ সালের ১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে সর্বকালীন রেকর্ড ১৯৭৩-এ। সে বছর জানুয়ারিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

 আবাহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মকর সংক্রান্তির আগেই ফিরবে শীত। জানুয়ারি মাসের শুরু থেকেই জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়ার সঙ্গে সংঘাতের জেরে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা সৃষ্টি হয়েছে। সেই কারণেই বাড়তে শুরু করে তাপমাত্রা। পৌষেই যেন মেলে যেন ফাগের ছোঁয়া। আবহাওয়ার এই বেখেয়ালি মনোভাবে ভরা পৌষেই এবার বসন্তের স্বাদ পেতে শুরু করেন শহরবাসী। এবার তার সমাপ্তি ঘটতে চলেছে। এমন আশার আলো দেখাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
Earthquake in Kolkata: ফের ভূমিকম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কাঁপল কলকাতাও, দুলে উঠল মাটি
ফের ভূমিকম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কাঁপল কলকাতাও, দুলে উঠল মাটি
US-Iran War: মোজতবা খামেনেইয়ের প্রশংসা, দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প, ইরান বলল…
মোজতবা খামেনেইয়ের প্রশংসা, দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প, ইরান বলল…
Aurora in India: ভারতের আকাশে মেরুজ্যোতি! সোমবারই সাক্ষী হতে পারেন, সূর্যের বুকে বিস্ফোরণের জের
ভারতের আকাশে মেরুজ্যোতি! সোমবারই সাক্ষী হতে পারেন, সূর্যের বুকে বিস্ফোরণের জের

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget