এক্সপ্লোর

নিজেকে মৃত ঘোষণা করে জালিয়াতির অভিযোগ, তদন্তকারীদের নিশানায় পাক মহিলা

সংস্থা জানিয়েছে, ২০১১ সালে পাকিস্তানের স্থানীয় প্রশাসনের আধিকারিকদের এবং চিকিৎসককে ঘুষ দেন তিনি। ঘুষ দিয়ে নিজের নামে মৃত্যু শংসাপত্র বের করেন ওই মহিলা। এমনকি সেই নথিতে উল্লেখ করা হয় তাঁকে সৎকার করা হয়েছে।

করাচি: বিমা সংস্থা থেকে বেআইনিভাবে টাকা হাতানোর অভিযোগে এবার তদন্তে নামল পাকিস্তান। জানা গিয়েছে, বিমার টাকা পেতে এবার নিজেকে মৃত ঘোষণা করেন এক মহিলা। শুধু তাই নয়, অভিযোগ তাঁকে সাহায্য করতে এগিয়ে যান প্রশাসনের আধিকারিকরা এবং এক চিকিৎসক। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, অভিযুক্ত মহিলার নাম সীমা খরবে। ২০০৮ এবং ২০০৯ সালে আমেরিকায় যান তিনি। সেখানেই দুটো বিমা করেন অভিযুক্ত মহিলা। সংস্থা জানিয়েছে, ২০১১ সালে পাকিস্তানের স্থানীয় প্রশাসনের আধিকারিকদের এবং চিকিৎসককে ঘুষ দেন তিনি। ঘুষ দিয়ে নিজের নামে মৃত্যু শংসাপত্র বের করেন ওই মহিলা। এমনকি সেই নথিতে উল্লেখ করা হয় তাঁকে সৎকার করা হয়েছে। এক প্রশাসনিক কর্তা জানান, ওই মহিলা সন্তানরা যাবতীয় নথি নিয়ে বিমার টাকা দাবি করেন। আমেরিকায় ১৫ লক্ষ মিলিয়ন ডলারের দুটি বিমা করেছিলেন তিনি। পাকিস্তানের মুদ্রায় যা ২৩ কোটি। শুধু তাই নয়, সংস্থা জানিয়েছে মৃত্যু শংসাপত্র নেওয়ার পরেও করাচি বিমানবন্দর থেকে অন্তত ১০ বার যাতায়াত করেছেন তিনি। তদন্তকারী সংস্থার ধারণা, কোনও বিমান সংস্থা তাঁর জালিয়াতি ধরতে পারেনি। ৫টি দেশে গিয়েছেন ওই মহিলা। প্রতিবার ফিরেও এসেছেন বাড়িতে। জালিয়াতির অভিযোগে ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি ওই মহিলা এবং তাঁর ছেলে, মেয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। একইসঙ্গে স্থানীয় সরকারি আধিকারিক এবং চিকিৎসকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক জানান, আমেরিকার বিমা সংস্থা ওই মহিলার বিষয়ে সতর্ক করেছিল। এই জালিয়াতির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে

ভিডিও

Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর দুর্নীতি নিয়ে ইন্দ্রনীলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি, কী বললেন রাহুল?
Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget