এক্সপ্লোর

পিছোল মহিলা টি-২০ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপে নিয়ম পরিবর্তন

পয়েন্টের নিরিখে নয়, সংগৃহীত পয়েন্টের শতকরা হারে নির্ধারিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল।

নয়াদিল্লি: পিছিয়ে গেল মহিলা টি-২০ বিশ্বকাপ। কোভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ২০২২ সালে নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ। তা অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বেশ কিছু নিয়মে পরিবর্তন আনল আইসিসি।কেন মহিলা টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হল সে সম্পর্কে আইসিসি-র তরফে জানানো হয়েছে, ২০২২ সালে খেলোয়ারদের পক্ষে বিশ্বকাপের জন্য যথেষ্ট ভালোভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না। কারণ, ২০২২ সালে কমনওয়েলস গেমস সহ তিনটি বড় মাপের স্পোর্টস ইভেন্ট রয়েছে।ভুলে গেলে চলবে না যে ২০২১ সালে মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট বিশ্বকাপ হওয়ারও কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে কোভিড মহামারীর কারণে। সেই বিশ্বকাপ হবে ২০২২ সালে। আবার, গত বুঝবারই ঘোষিত হয়েছে যে ২০২২ সালে বার্মিংহামে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। চলবে ২৮ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত। তার কোয়ালিফিকেশনের জন্যও মহিলা দলগুলিকে প্রস্তুতি নিতে হবে।

পয়েন্টের নিরিখে নয়, সংগৃহীত পয়েন্টের শতকরা হারে নির্ধারিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। সেই অনুয়ায়ী টেবিলের প্রথম দু'টি দল ফাইনাল খেলবে ২০২১-এর জুনে। এমনটাই জানিয়েছে আইসিসি।

কোভিড মহামারীর কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত বেশ কিছু সিরিজ পরিত্যক্ত হয়েছে, তাই নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ শেষ করা সম্ভব নয়। বাতিল সিরিজের জন্য পয়েন্ট ভাগ করে দেওয়ার বিকল্প রাস্তা খোলা থাকলেও আইসিসির অন্দরমহলেই এটা সেরা বিকল্প হতে পারে না বলে আওয়াজ উঠতে শুরু করে। কেননা তাতে নিজেদের ভুল না থাকা সত্ত্বেও পয়েন্ট খোয়াতে হতো যোগ্য দলগুলিকে।

 এই অবস্থায় অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি সংগৃহীত পয়েন্টের শতাংশের নিরিখে দুই ফাইনালিস্ট নির্ধারণের প্রস্তাব দেয়। আইসিসির চিফ এক্সিকিউটিভস কমিটির বৈঠকে এই প্রস্তাব স্বীকৃতি পেয়ে যায়।অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে যতগুলি সিরিজ খেলা হবে, তাতে যে দু'টি দল শতকরা হিসাবে সবথেকে বেশি হারে পয়েন্ট ঘরে তুলবে, তারাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

নতুন নিয়মে সিলমোহর পড়া মাত্রই পয়েন্টের নিরিখে পিছিয়ে থাকা সত্ত্বেও টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতকে টপকে এক নম্বরে উঠে আসে অস্ট্রেলিয়া। ৪টি সিরিজে ভারত ৭৫ শতাংশ হারে ৩৬০ পয়েন্ট সংগ্রহ করেছে। অস্ট্রেলিয়া ৩টি সিরিজে ৮২.২২ শতাংশ হারে ২৯৬ পয়েন্ট ঘরে তুলেছে। ইংল্যান্ড (৬০.৮৩) ও নিউজিল্যান্ড (৫০.০০) রয়েছে যথাক্রমে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget