এক্সপ্লোর

১০ বছর রাজ্যে প্র্যাকটিস করুন, নইলে ১ কোটি টাকা জরিমানা, মেডিক্যাল পড়ুয়াদের নির্দেশ দিল যোগী আদিত্যনাথ সরকার

রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

লখনউ: যে সব ছেলেমেয়েরা উত্তর প্রদেশে স্নাতকোত্তর ডাক্তারি কোর্স পড়ছেন, নির্দেশিকা জারি করে যোগী আদিত্যনাথ সরকার তাঁদের জানিয়ে দিল, রাজ্যের যে কোনও সরকারি হাসপাতাল বা রাজ্যেরই কোথাও ডাক্তারি পেশায় অন্তত ১০ বছর কাটাতে হবে। মাঝপথে চাকরি ছেড়ে দিলে দিতে হবে ১ কোটি টাকা জরিমানা। উত্তর প্রদেশের মুখ্য স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ জানিয়েছেন, রাজ্য সরকার স্নাতকোত্তর কোর্সে নাম লেখানো ডাক্তারি ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে ১০ বছর পরিষেবা দেওয়া অত্যাবশ্যক করেছে। যিনি তা করতে ব্যর্থ হবেন, তাঁকে ১ কোটি টাকা জরিমানা দিতে হবে। যদি কোনও পড়ুয়া স্নাতকোত্তর কোর্স শেষ করার আগেই ছেড়ে দেন, তবে আগামী ৩ বছর ওই কোর্সে তিনি আর যোগ দিতে পারবেন না। রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য ১৫,০০০-এর বেশি পদ তৈরি হয়েছে। যে সব এমবিবিএসরা রাজ্যের কোনও গ্রামীণ সরকারি হাসপাতালে ১ বছর ধরে কাজ করছেন, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা NEET-এ তাঁদের আলাদা করে দেওয়া হবে ১০ পয়েন্ট। যাঁরা ২ বছর ধরে কাজ করছেন, তাঁরা পাবেন ২০ পয়েন্ট ও যাঁরা ৩ বছর ধরে গ্রামীণ হাসপাতালে কর্মরত, NEET PG প্রবেশিকায় ৩০ অতিরিক্ত পয়েন্ট পাবেন তাঁরা। স্বাস্থ্য দফতর জানিয়েছে, পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে মেডিক্যাল অফিসারকে চাকরির ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। স্নাতকোত্তর শেষ করার পর সরকারি চিকিৎসকরা সিনিয়র রেসিডেন্সি করতে পারবেন না, এ ব্যাপারে স্বাস্থ্য দফতর নো অবজেকশন সার্টিফিকেট দেবে না তাঁদের।

সেরা শিরোনাম

Petrol Diesel Price : সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget