এক্সপ্লোর

গুলশন হামলার ব্যাপারে গ্রেফতার ২, হাসিনাকে তদন্তে এফবিআই সহায়তার প্রস্তাব আমেরিকার

ওয়াশিংটন: ঢাকার দূতাবাস পাড়া গুলশনের অভিজাত রেস্তোরাঁয় জঙ্গি হামলার তদন্তে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সহ মার্কিন আইন প্রনয়ণকারী এজেন্সিগুলিকে পাঠিয়ে বাংলাদেশ সরকারকে সাহায্য করার প্রস্তাব দিল আমেরিকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে ফোন করে অবিলম্বে মার্কিন এজেন্সিগুলিকে পাঠিয়ে ওয়াশিংটন তদন্তে সহায়তা দিতে চায় বলে জানান মার্কিন বিদেশ সচিব জন কেরি। এদিকে গত শুক্রবারের নজিরবিহীন নৃশংস ঘটনার ব্যাপারে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় প্রকাশ করেননি আইজিপি একেএম শহিদুল হক। কোথায় তাদের রাখা হয়েছ, তাও জানাননি। তবে বলেন, একজন হাসপাতালে আছে, আরেকজন আছে হেফাজতে। দুজনেই সুস্থ নয়, শারীরিক পরিস্থিতির উন্নতি হলে তাদের জেরা করা হবে বলে জানান হক। হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সেনা কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আক্রান্ত কাফে থেকে ঘটনার দিন জীবিত ধরা পড়েছে এক সন্ত্রাসবাদী। যদিও তার পরিচিতি জানানো হয়নি। হামলাকারীদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যোগসাজশ থাকতে পারে বলে জানান হক। গুলশন হামলার ব্যাপারে গ্রেফতার ২, হাসিনাকে তদন্তে এফবিআই সহায়তার প্রস্তাব আমেরিকার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনে সন্ত্রাসবাদীদের হাতে নিরীহ পণবন্দিদের নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন বিদেশ সচিব। গুলশনের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিরা ‘আমেরিকা, বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিপদ’ বলেও উল্লেখ করেন কিরবি। বলেন, বিদেশ সচিব বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ আন্তর্জাতিক মাপকাঠি অনুসারে তদন্ত চালাতে উত্সাহ দিয়েছেন। পাশাপাশি এফবিআই সহ মার্কিন সংস্থাগুলির তরফে অবিলম্বে সহায়তা দেওয়ার কথাও বলেন। ছক কষে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য দোষীদের সাজা দিতে, ভবিষ্যতে হামলা রুখতে বাংলাদেশের প্রয়াসের প্রতি মার্কিন প্রশাসনের সমর্থনের কথা ফের জানিয়েছেন কেরি, এও বলেন কিরবি।   গুলশনের হোলি আর্টিজেন রেস্তোরাঁয় ৭ সশস্ত্র জঙ্গির হামলার দায় ইসলামিক স্টেট গোষ্ঠী নিলেও বাংলাদেশের দাবি, ওরা নয়, তাদের দেশের মাটিতে বেড়ে ওঠা জঙ্গিরাই রয়েছে এর পিছনে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের দিকেও আঙুল তুলেছে ঢাকা। সেদিনের হামলায় ২০ জন পণবন্দিকে হত্যা করে হামলাকারীরা। অধিকাংশেরই গলা কেটেছে হামলাকারীরা। সন্ত্রাসের বলি হয়েছে ২ পুলিশকর্মীও। তবে পাল্টা সেনা অভিযানে খতম হয় ৬ জঙ্গিও। ধরা পড়ে একজন।    

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget