এক্সপ্লোর

২৫ ভারতীয় পড়ুয়াকে মার্কিন বিশ্ববিদ্যালয় ছাড়তে নির্দেশ

নিউ ইয়র্ক: ভর্তির মাপকাঠি পূরণ করতে না পারায় ৬০ জন ভারতীয় স্নাতক পড়ুয়ার মধ্যে অন্তত ২৫ জনকে কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের পড়াশোনা ছাড়ার নির্দেশ আমেরিকার ওয়েস্টার্ন কেনটাকি বিশ্ববিদ্যালয়ের। প্রথম সেমেস্টারের পরই তাদের বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে বলে জানা গিয়েছে। ফলে বাধ্য হয়ে ওই পড়ুয়াদের হয় ভারতে ফিরে আসতে হবে অথবা আমেরিকার অন্য কোনও বিশ্ববিদ্যালয় বা কোর্সে প্লেসমেন্ট খুঁজতে হবে।   কিছুদিন আগেই ভারতে ছাত্র ভর্তির জন্য জোরদার অভিযান চালায় ওই বিশ্ববিদ্যালয়। টিউশন ফি-তে ছাড় ঘোষণা করে, এলেই সঙ্গে সঙ্গে ভর্তি (স্পট অ্যাডমিশন)-র অফার দেয় তারা। ছাত্র খুঁজতে আন্তর্জাতিক রিক্রুটারদের নিয়োগ করে তারা। কতজন পড়ুয়াকে তাঁরা ভর্তি করাতে পারলেন, তার ভিত্তিতে তাঁদের পারিশ্রমিকও দেয়। গত জানুয়ারিতেই ভর্তি হয় ওই পড়ুয়ারা।   কিন্তু এর ৬ মাস না যেতেই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের চেয়ারম্যান জেমস গ্রে জানাচ্ছেন, ওই পড়ুয়াদের প্রায় ৪০ জন ভর্তির মাপকাঠিগুলিই পূরণ করতে পারেননি। তাঁকে উদ্ধৃত করে ‘দি নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, কিছু পড়ুয়াকে রেহাই দেওয়া হলেও অন্তত ২৫ জনকে বিদায় নিতেই হবে। তিনি বলেছেন, ওই পড়ুয়াদের প্রোগ্রাম চালিয়ে যেতে দেওয়া মানে খারাপের পিছনে অযথা অর্থের অপব্যয় করা। ওঁরা কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারেন না, যা কিনা ওদের পাঠ্যক্রমের অপরিহার্য অঙ্গ। আমেরিকার স্কুলগুলিতেও আন্ডারগ্র্যাজুয়েটদের এটা শেখানো হয়। গ্রে বলেছেন, ওঁদের প্রোগ্রাম লেখার ক্ষমতা না থাকলে সেটা আমার বিভাগের কাছে অত্যন্ত বিড়ম্বনার। এদিকে ওই বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পড়ুয়াদের সংগঠনের চেয়ারম্যান আদিত্য শর্মা ওই পড়ুয়াদের এহেন পরিণতিতে উদ্বেগ জানিয়ে বলেছেন, ওদের জন্য সত্যিই খারাপ লাগছে। এত দূর ওরা এসেছে। টাকাপয়সাও দিয়েছে! যদিও পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের পড়ুয়া আদিত্য ক্ষোভের সুরে বলেছেন, ওই পড়ুয়ারা পড়াশোনাকে হাল্কা ভাবে নিয়েছিলেন। এদিকে গোটা ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ছাত্র ভর্তির বিজ্ঞাপন রিভিউ করছে। এও ঠিক হয়েছে, কোর্স অফার করার আগে তাদের কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টিকে ছাত্রদের সঙ্গে কথা বলতে ভারতে পাঠানো হবে।    

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget