এক্সপ্লোর

লন্ডনের ভূগর্ভস্থ ট্রেনে হামলার দায় স্বীকার আইএসের, গ্রেফতার এক

  লন্ডন: # গতকাল লন্ডনে ভিড়েঠাসা অফিস টাইমের টিউব রেলে বিস্ফোরণে যোগসাজশের অভিযোগে ১৮ বছর বয়সি একজনকে গ্রেফতার করে নাশকতার তদন্তে 'উল্লেখযোগ্য' ব্যাপার বলে জানাল কেন্ট পুলিশ। শনিবার সকালে বন্দর এলাকা ডোভার থেকে ব্রিটেনের সন্ত্রাসদমন আইনে গ্রেফতার করা হয়। তাঁকে প্রথমে স্থানীয় থানার হেফাজতে রেখে পরে দক্ষিণ লন্ডনের এক থানায় পাঠানো হয়। মেট্রপলিটান পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীল বসু বলেন, তদন্তের ক্ষেত্রে এই গ্রেফতারি উল্লেখযোগ্য ব্যাপার। এ পর্যন্ত যা তদন্ত হয়েছে, তাতে আমরা খুশি। তবে তদন্ত বহাল থাকবে। বিপদের আশঙ্কা ক্রিটিকাল অর্থাত উপরের দিকেই রয়েছে। আরও সন্দেহভাজনদের খোঁজ চলছে বলেও ইঙ্গিত দেন তিনি। বলেন, এই গ্রেফতারির সূত্রে আমাদের অফিসারদের তত্পরতা আরও বাড়বে। লন্ডনের টিউব রেলে বিস্ফোরণের দায়স্বীকার করল জঙ্গি সংগঠন আইএস। আইএসের মুখপত্রে বিস্ফোরণের দায় স্বীকার করা হয়েছে। অফিসটাইমে দক্ষিণ পশ্চিম লন্ডনের পার্সন্স গ্রিন স্টেশনে ভিড়েঠাসা টিউব রেলের একটি কামরায় বিস্ফোরণ ঘটে! ধোঁয়ায় ঢেকে যায় গোটা কামরা! বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই লন্ডনজুড়ে জারি হয় হাই অ্যালার্ট। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় টিউব রেল পরিষেবা। এই ঘটনায় ২৯ জন আহত হয়েছে। আহতদের অধিকাংশই পুড়ে গিয়ে জখম হয়েছেন। হুড়োহুড়ি করে পালাতে গিয়েও আঘাত পেয়েছেন কয়েকজন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, বড়সড় ক্ষতি করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর নেই।  কোনও কোনও সূত্রে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা গিয়েছে। তাকে ধরতে চলছে তল্লাশি। এই নিয়ে এ বছরে পঞ্চম বার সন্ত্রাস হামলার শিকার হল ব্রিটেন। মার্চ মাসে পার্লামেন্টের কাছে ছুরি নিয়ে হামলা, দু’মাস কাটতে না কাটতেই মে-তে ম্যাঞ্চেস্টারের রক কনর্সাটে আত্মঘাতী জঙ্গি হানা। ২২ জন নিহত হন। তার পর জুন মাসেই এক বার ভ্যান নিয়ে লন্ডন ব্রিজে হামলা, আর এক বার লন্ডনের একটি মসজিদে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget