এক্সপ্লোর

পাকিস্তানে ধর্মস্থানে আত্মঘাতী হামলা, নিহত ৫০, আহত শতাধিক

করাচি: পাকিস্তানের সিন্ধ প্রদেশের সেহওয়ান শহরে একটি ধর্মস্থানে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হল। আহত শতাধিক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে নিকটতম হাসপাতালের দূরত্ব ৪০-৫০ কিলোমিটার। অ্যাম্বুল্যান্স পেতে সমস্যা হচ্ছে। স্বভাবতই আহতদের হাসপাতালে নিয়ে যেতে অনেকটা সময় লাগছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুফি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ওই ধর্মস্থানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। প্রতি বৃহস্পতিবারই প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ওই ধর্মস্থানে বহু মানুষ আসেন। আজ সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ওই ধর্মস্থানে মহিলাদের জন্য সংরক্ষিত অঞ্চলেই হামলা চালানো হয়। প্রথমে গ্রেনেড ছুঁড়ে আতঙ্ক ছড়িয়ে তারপর নিজেকে উড়িয়ে দেয় ওই জঙ্গি। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে পাঁচটি বড়মাপের জঙ্গি হামলা হল। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জরুরি ভিত্তিতে আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছেন। বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের শান্তি ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক শক্তিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু তারপরেই এই আত্মঘাতী হামলা পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget