এক্সপ্লোর

ঘূর্ণিঝড় ‘মোরা’-য় তছনছ বাংলাদেশ, মৃত অন্তত ৬, সরানো হল কয়েক লক্ষ মানুষকে

ঢাকা:  ঘূর্ণিঝড় ‘মোরা’-র ধাক্কায় তছনছ বাংলাদেশ। শেষ খবর মেলা পর্যন্ত অন্ততপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন কয়েক হাজার মানুষ। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কয়েক লক্ষ মানুষকে।

১৫০ কিলোমিটার বেগে বাংলাদেশ উপকূলে মঙ্গলবার সকালে আছড়ে পড়ে ‘মোরা’। ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, বিপর্যস্ত জনজীবন। ‘মোরা’র আশঙ্কায় প্রশাসন আগে থেকে প্রায় তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল।

আজ সকাল ছটায় বাংলাদেশের হাওয়া অফিস একটি বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল মোরা কক্সবাজার-চট্টগ্রামে আছড়ে পড়ে উত্তর দিকে সরে যাবে। আপাতত আরও উত্তরে সরে গিয়েছে এই ঘূর্ণিঝড়।

নিহতরা সকলেই কক্সবাজার ও রাঙামাটি এলাকার বাসিন্দা। একজনের মৃত্যু হয় হৃদরোগে। বাকিরা মারা যান গাছ ও বাড়ি ভেঙে। মোরার প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়। তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি দফতরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।

বাংলাদেশের যেসমস্ত জায়গায় মোরার সতর্কতা জারি করা হয়েছিল তারমধ্যে ছিল কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালি, লক্ষীপুর, ফেনি, চাঁদপুর, বারগুনা, পাটুয়াখালি, ভোলা, বরিশাল এবং পিরোজপুর।

প্রায় তিন লক্ষ মানুষ অন্য জেলায় আশ্রয় দিয়েছেন। এর জন্য প্রায় ৪০০টি অস্থায়ী শিবির তৈরি করেছে বাংলাদেশ প্রশাসন। এছাড়া, সরকারি স্কুল, অফিসেও বহু শরণার্থীকে রাখা হয়েছে।

ভিয়েনা থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইশানুল করিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget