এক্সপ্লোর

টেক্সাসে নিখোঁজ ভারতীয় শিশুকন্যা শেরিন মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার মা, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

হিউস্টন:  টেক্সাসে নিখোঁজ হওয়া ভারতীয় শিশুকন্যা শেরিন ম্যাথিউজ মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর মোড়। অবশেষে শেরিনের পালক মা সিনি ম্যাথিউজকে গ্রেফতার করল পুলিশ। শিনির বিরুদ্ধে চাইল্ড এনডেনজারমেন্ট এবং অ্যাবনডনমেন্টের অভিযোগ আনা হয়েছে। এদিকে এই ঘটনায় রিচার্ডসন পুলিশের হাতে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কিছু পরীক্ষার রিপোর্ট এবং প্রমাণ হাতে এসে গেলে পালক মা এবং বাবার ওপর আরও কিছু বাড়তি চার্জ লাগু হবে, খবর পুলিশ সূত্রে। DOyJIEjUIAAL3IV এই ঘটনার তদন্তে থাকা রিচার্ডসন পুলিশের তরফে এক বিবৃতি দিয়ে জানান হয়েছে, ৭ অক্টোবর শনিবার সকাল আটটায়, ওয়েসলি ম্যাথিউজ এসে তাঁদের কাছে শেরিন নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। সেদিন সকালেই চাইল্ড এনডেনজারমেন্টের অভিযোগে ওয়েসলিকে পুলিশ গ্রেফতার করে। পরে অবশ্য বিশাল অঙ্কের টাকার বিনিময় জামিনে মুক্তি পান ওয়েসলি। অথচ পুলিশের হাতে আসা নয়া তথ্য থেকে জানা গিয়েছে, তার আগের দিন, অর্থাত্ ৬ অক্টোবর রাতে তাঁরা শেরিনকে বাড়িতে একা রেখে নৈশভোজে গিয়েছিলেন। সেসময় ওয়েসলি এবং সিনির সঙ্গে ছিলেন তাঁদের বড় মেয়ে। সিনি জেরায় জানিয়েছেন, শেরিন দুধ খেতে চাইছিল না, সেই কারণে তাকে বাড়িতে একলা রেখে তাঁরা তিনজন বেরিয়ে যান। যে রেস্তোরাঁয় সে রাতে তাঁরা গিয়েছিলেন, সেখানকার বিল, খাবার অর্ডারের নথি খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত সে রাতে ওয়েসলিরা সেখানে ছিলেন। এমনকি রেস্তোরাঁর কর্মীরাও তাঁদের বয়ানে জানিয়েছেন, সেদিন তিনজনই সেখানে উপস্থিত ছিলেন। এর থেকেই প্রমাণিত শেরিন তাঁদের সঙ্গে রেস্তোরাঁয় যায়নি। বিভিন্ন সূত্র থেকে জানা যায় ৬ অক্টোবর রাতেই মৃত্যু হয় শেরিনের। তাহলে ঠিক কখন মৃত্যু হয়, এবং কখন দেহটি বাইরে ফেলে আসা হয়, সে সম্পর্কে বিস্তারিত ভাবে পুলিশ এখনই কিছু জানাতে চাননি। হাতে আরও প্রমাণ আসলেই সব জানানো হবে, জানিয়েছেন তদন্তকারী অফিসার। 22552549_10155790352303064_8501602189241818513_n 22310597_1422656074496435_7863580938490925257_n-169x300 অথচ ওয়েসলি ৭ অক্টোবর সকাল আটটায় থানায় গিয়ে শেরিনকে দুধ না খাওয়ার জন্যে রাত তিনটেয় বাড়ি থেকে বের করে দেওয়া এবং তারপর নিখোঁজ হওয়ার গল্প ফাঁদেন। এরপর সেখানকার মানুষ এবং পুলিশ শেরিনকে খুঁজলেও, নিজেদের মেয়েকে খুঁজতে সামান্যতম সাহায্যে এগিয়ে আসেননি ওয়েলসি এবং সিনি। ঘটনার পনেরো দিন পর ২৪ অক্টোবর একটি কালভার্ট থেকে উদ্ধার হয় শেরিনের দেহ। তারপরের দিনই পুলিশ ওয়েসলিকে গ্রেফতার করে। তখন নিজের আগের বয়ান বদলে, ওয়েসলি দাবি করেন, মেয়ে দুধ খেতে চাইছিল না। তাকে জোর করে গ্যারেজে নিয়ে গিয়ে দুখ খাওয়াতে গিয়ে গলায় আটকে যায়। তাঁর চোখের সামনেই কাশতে কাশতে মৃত্যু হয় শেরিনের। তিনি নিজে বাইরে গিয়ে ফেলে আসেন শিশুর দেহটি। পরে অবশ্য অন্য এক সূত্রে জানা যায়, শেরিনের দেহটি কালভার্টে রেখে আসতে, ওয়েসলি-সিনিকে সাহায্য করেছিলেন তাঁদের পরিবারের অপর এক সদস্য। বিহারের অনাথ আশ্রম থেকে ২০১৬ সালে দত্তক নেওয়া হয়েছিল শেরনিকে। তার একবছরের মধ্যে তিন বছরের শিশুকন্যার এই মর্মান্তিক পরিণতিতে নড়েচড়ে বলে সারা দুনিয়া। এদিকে সেখানে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূতকে এই ঘটনার ওপর বিশেষ নজর রাখার নির্দেশ দেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget