এক্সপ্লোর

Afghanistan Blast : ফের রক্তপাত আফগানিস্তানে, কান্দাহারে শিয়া মসজিদে বিস্ফোরণ ; মৃত কমপক্ষে ৩৭

ফের বিস্ফোরণ আফগানিস্তানে...

কাবুল : ফের বিস্ফোরণ আফগানিস্তানে। এবার কান্দাহারের শিয়া মসজিদে। বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু এবং ৭০ জন জখম হয়েছেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।

টোলো নিউজ সূত্রের খবর, শহরের পুলিশ জেলা ১-এ রয়েছে ওই শিয়া মসজিদ। আজ, শুক্রবার সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। তবে প্রশাসনিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে এর আগে গত ৮ অক্টোবর কুন্দুজ মসজিদে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার দায় নিয়েছিল আইএস। তাদের তরফে দাবি করা হয়েছিল, আত্মঘাতী বোমারু মহম্মদ এই কাজ করেছে। ওই মসজিদ শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত । এই হামলার নিন্দা করেছিল তালিবান-নেতৃত্বাধীন আফগানিস্তান সরকার। 

প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছিল। কুন্দুজ প্রদেশের ডেপুটি পুলিশ চিফ দোস্ত মহম্মদ ওবাইদা জানিয়েছিলেন, ওই মসজিদে সেই সময় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয়েছে।

অগাস্টে মার্কিন সেনা ও ন্যাটোবাহিনী আফগানিস্তান ছাড়ার পর এটাই ছিল সবচেয়ে বড় জঙ্গি হামলা। তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর এর আগে কোনও জঙ্গি হামলায় এতজনের মৃত্যু হয়নি। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজও কুন্দুজে এই জঙ্গি হামলার নিন্দা করেছিলেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘বিনা বাধায় ধর্মাচরণের অধিকার প্রয়োগ করতে যাওয়া নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা মানবাধিকার খর্ব করে। এটি আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইনেরও বিরোধী। এই জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়নও এই জঙ্গি হামলার নিন্দা করে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, ‘এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আইএস-খোরাসান এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। ওদের অবশ্যই সাজা দিতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget