এক্সপ্লোর

Taliban: তালিবানকে অভিনন্দন জঙ্গি সংগঠন আল-কায়দার, উদ্বেগ বাড়ল ভারতের

মার্কিন সেনার আফগানিস্তান ছেড়ে যাওয়া আল কায়দার মতে অপমানজনক পরাজয়।

নয়া দিল্লি: ভারতের উদ্বেগ বাড়িয়ে আফগানিস্তান দখলের জন্য তালিবানকে অভিনন্দন জানাল জঙ্গি সংগঠন আল-কায়দা। মার্কিন সেনার আফগানিস্তান ছেড়ে যাওয়া আল কায়দার মতে অপমানজনক পরাজয়। ধর্মযুদ্ধে তালিবানের জয় জেহাদিদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বলে বিবৃতিতে জানিয়েছে এই জঙ্গি সংগঠন। 

একইসঙ্গে কাশ্মীরকে ইসলাম-বিরোধীদের কবল-মুক্ত করার ডাক দিয়েছে আল কায়দা। আফগানিস্তান তালিবান দখলে চলে যাওয়ার পর থেকেই উদ্বেগ বেড়েছে ভারতের।আল-কায়দার এই বিবৃতি কাশ্মীরে জঙ্গি তত্পরতা নিয়ে আরও বেশি আশঙ্কা তৈরি করল। 

এদিকে,  মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেও, প্রয়োজনে সেখানে ফের ড্রোন হামলা চালানো হবে। আইএস খোরাসানকে হুঁশিয়ারি দিল পেন্টাগন।  কাবুল হামলায় ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর ঘটনা স্মরণ করে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও ধরনের হামলার মোকাবিলা করা হবে। আইএস খোরাসানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি, ‘তোমাদের শিক্ষা দেওয়া এখনও শেষ হয়নি। যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের খুঁজে বের করে আমরা মারব, এর জন্য তোমাদের চরম মূল্য চোকাতে হবে।’

অন্যদিকে, এই প্রথম তালিবানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল ভারত। দোহাতে ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে তালিবানের বৈঠক হয়। বিদেশ নীতি, তালিবান সরকারের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি, আটকে থাকা ভারতীয়দের পুনরুদ্ধার নিয়েও কথা হয় বলে খবর। 

সূত্রের খবর, তালিবানের অনুরোধে দোহাতে ভারতীয় দূতাবাসে দুপক্ষের মধ্যে বৈঠক হয়। আফগান নাগরিক বিশেষত সংখ্যালঘু যাঁরা ভারতে আসতে চান সেই প্রসঙ্গও আলোচনায় উঠেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা আর দ্রুত প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, তালিবান কবে সরকার গঠন করবে তা এখনও নিশ্চিত নয়। তবে জল্পনা চলছে, আফগানিস্তানে সরকার গঠনে ইরানের মডেল অনুসরণ করতে পারে তালিবান। সেক্ষেত্রে সর্বেসর্বা হবেন সুপ্রিম লিডার। সেই পদে দেখা যেতে পারে তালিবান প্রধান হিবাতুল্লাহ্ আখুন্দজাদাকে। প্রধানমন্ত্রী হতে পারেন আবদুল গনি বরাদর কিংবা মোল্লা ইয়াকুব।

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget