এক্সপ্লোর

পাকিস্তানের মানুষই কূলভূষণের সাজার বিরুদ্ধে, বার্তা অল ইন্ডিয়া রেডিওতে

নয়াদিল্লি: ভারতের হয়ে চরবৃত্তির অভিযোগ কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজার নিন্দা করছেন পাকিস্তানের নাগরিকরাই। অল ইন্ডিয়া রেডিও সূত্রে এমনই খবর। ভারতের সরকারি বেতারের পাক শ্রোতারা কূলভূষণের সাজার বিরোধিতা করে বার্তা পাঠাচ্ছেন। প্রতিদিন ১০০ থেকে ১৪০টি বার্তা আসছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া রেডিও-র এক আধিকারিক। সব বার্তাতেই কূলভূষণের সাজার নিন্দা করা হচ্ছে। পাকিস্তানের সামরিক আদালত কূলভূষণের সাজা ঘোষণার পর থেকেই অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত খবরের পাশাপাশি, খবর পর্যালোচনা, ধারাবিবরণীর পাশাপাশি বিশেষজ্ঞদের আলোচনাও চলছে। উর্দু, বালোচি, পস্তু, পঞ্জাবি, সিন্ধি ও সারিকি ভাষায় এই অনুষ্ঠানগুলি প্রচারিত হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানে। পাকিস্তানের শ্রোতারা এই অনুষ্ঠানগুলি শুনছেন। তাঁরা কূলভূষণের সাজার নিন্দায় মুখর। সবারই দাবি, সামরিক আদালতের এই রায় ইসলাম-বিরোধী। কারণ, ইসলামে ভ্রমণকারীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়। ইসলামে নিরপরাধ মানুষকে সাজা দেওয়া বিধান নেই। কূলভূষণের মৃত্যদণ্ড কার্যকর হলে দু দেশের সম্পর্ক আরও খারাপ হবে। অল ইন্ডিয়া রেডিও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের শ্রোতাদের সামনে ভারতের বক্তব্য তুলে ধরছে। জনমত গঠনের পাশাপাশি কূটনৈতিক স্তরেও পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে ভারত। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, কূলভূষণ নিরপরাধ। তাঁকে অপহরণ করা হয়েছে। তিনি যাতে ন্যায়বিচার পান, সেটা নিশ্চিত করার জন্য সবরকম চেষ্টা করবে ভারত। কূলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সেটিকে পরিকল্পিত খুন বলেই ধরা হবে।

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget