এক্সপ্লোর

Viral Video: স্যুপে প্লাস্টিকের টুকরো, মেজাজ হারিয়ে রেস্তোরাঁর ম্যানেজারের মুখে ছিটিয়ে দিলেন মহিলা

Angry restaurant customer throws steaming soup in manager's face: সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।  

অস্টিন (টেক্সাস): স্যুপের মধ্যে ভাসছিল প্লাস্টিকের টুকরো। সেটা দেখে চরম ক্ষুব্ধ হয়ে রেস্তোঁরার ম্যানেজারের মুখে গরম স্যুপ ঢেলে দিলেন এক মহিলা। এই চাঞ্চল্যকর ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের একটি মেক্সিকান রেস্তোরাঁর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেক্সিকান রেস্তোরাঁ চেন সল ডে জ্যালিসকো ইন টেম্পলে খেতে গিয়েছিলেন অভিযুক্ত মহিলা। তিনি স্পাইসি মেক্সিকান মেনুডো স্যুপ অর্ডার দেন। কিন্তু তাঁকে যখন সেই স্যুপ দেওয়া হয়, তখন তিনি স্যুপের মধ্যে প্লাস্টিকের টুকরো ভাসতে দেখেন। এরপরেই রেস্তোরাঁর ম্যানেজার জ্যানেলি ব্রল্যান্ডের দিকে এগিয়ে যান ওই মহিলা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন। এরপর হঠাৎই তিনি রেস্তোরাঁর ম্যানেজারের মুখে স্যুপ ছুড়ে দেন। তারপরেই ছুটে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান অভিযুক্ত মহিলা।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান ওই রেস্তোরাঁর ম্যানেজার। তবে মুখে গরম স্যুপ পড়লেও, তাঁর কোনওরকম আঘাত লাগেনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা প্রসঙ্গে রেস্তোরাঁ ম্যানেজার ব্রল্যান্ড জানিয়েছেন, ‘এই ভয়াবহ অভিজ্ঞতায় আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মানসিকভাবেও প্রচণ্ড ধাক্কা খেয়েছি। কেউ যে আমার সঙ্গে এরকম আচরণ করতে পারে, সেটা আমি ভাবতেও পারিনি। পরে অবশ্য এই ঘটনার কথা ভেবে আমার হাসিই পাচ্ছিল।’

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের কাছে নিজের বয়ান নথিবদ্ধ করেছেন রেস্তোঁরা ম্যানেজার। তিনি জানিয়েছেন, অভিযুক্ত মহিলার শাস্তি চাইছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ায় অভিযুক্ত মহিলার খোঁজ পেতে সমস্যা হবে না বলে জানিয়েছেন তদন্তকারীরা। সংশ্লিষ্ট রেস্তোঁরায় সেই সময় থাকা কয়েকজন ব্যক্তি অভিযুক্ত মহিলার গাড়ির ছবি তুলে রেখেছেন। সেই ছবি পুলিশকে দিয়েছেন রেস্তোঁরা ম্যানেজার। 

সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ এই ঘটনা নিয়ে সরব। রেস্তোঁরা ম্যানেজারের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। তাঁরা অভিযুক্ত মহিলার আচরণের কড়া নিন্দা করছেন।

সেরা শিরোনাম

Space Conflict: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
Earthquake in Tibet: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই
Stick Run: ভয়ঙ্কর মৃত্যু ইনফ্লুয়েন্সারের, সরানো হল লাইভস্ট্রিম, মাত্র ১৪ বছর বয়সে তৈরি করেছিলেন জনপ্রিয় গেম Stick Run
ভয়ঙ্কর মৃত্যু ইনফ্লুয়েন্সারের, সরানো হল লাইভস্ট্রিম, মাত্র ১৪ বছর বয়সে তৈরি করেছিলেন জনপ্রিয় গেম Stick Run
Donald Trump: আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google
আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget