এক্সপ্লোর

আজ রাতে আমেরিকায় লঞ্চ হচ্ছে আইফোন ৭, আই ওয়াচ ২

স্যান ফ্রান্সিসকো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রতিক্ষার অবসান হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোয় প্রকাশ্যে আসতে চলেছে অ্যাপলের আইফোন সেভেন এবং আই ওয়াচ ২। অ্যাপল সংস্থা নতুন ট্যুইটার অ্যাকাউন্ট খুলেছে। মনে করা হচ্ছে, ট্যুইটারে আইফোন ও ঘড়ির নতুন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ও বিবরণ দেওয়া হবে। সারা বিশ্বের অ্যাপলপ্রেমীরা এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে।   মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ আজ থেকেই নতুন আইফোন এবং ঘড়ি কেনার সুযোগ পেলেও, ভারতের মানুষকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এ মাসের ২৬ তারিখ থেকে ভারতে পাওয়া যাবে অ্যাপলের এই দুটি নতুন পণ্য। ভারতের বাজারে আইফোন সেভেনের দাম হতে পারে ৬৩ হাজার টাকা।   আজ রাতে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপলের পক্ষ থেকে প্রধান দায়িত্বে থাকবেন সংস্থার সিইও টিম কুক। তিনিই নতুন পণ্যের উদ্বোধন করবেন। তার আগে একঝলকে দেখে নেওয়া যাক, আইফোন সেভেন-এ কী কী নতুন সুবিধা পাওয়া যাবে। TEC-Apple-Decline_AHUJ-580x395 (1) আইপ্যাড প্রো রেঞ্জের মতোই এবার থেকে আইফোনেও লেসার বেসড প্রক্সিমিটি সেন্সর থাকছে। মেমোরি স্টোরেজ দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্যামেরা আরও উন্নত হচ্ছে। ওয়াইড অ্যাঙ্গল, টেলিফোটো লেন্স, এলইডি ডাবল ফ্ল্যাশের সাহায্যে কম আলোতেও ভাল ছবি তোলা যাবে। ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক আর থাকছে না। তার বদলে ইয়ারপড এবং হেডফোন অ্যাডপটর থাকছে। সেকেন্ড এক্সটারনাল স্পিকার এবং ইন্টিগ্রেটেড অ্যাম্পলিফায়ারও থাকছে। নতুন এই ফোন জল-নিরোধক। আইফোন সেভেন-এ থাকছে ২ জিবি র‍্যাম এবং আইফোন সেভেন প্লাস-এ ৩ জিবি র‍্যাম। নতুন দুটি রংয়ে পাওয়া যাবে আইফোন সেভেন।   অ্যাপলের নতুন ঘড়ি আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ তুঙ্গে উঠেছে। জরুরি সাহায্য পাওয়ার জন্য এসওএস ফিচার্স, জিপিএস ট্র্যাকার সহ বিভিন্ন নতুন সুবিধা পাওয়া যাবে এই ঘড়িতে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi's Visit : ৫ দেশীয় সফরে প্রধানমন্ত্রী মোদি, আজই পৌঁছাচ্ছেন UAE; নজরে জ্বালানি নিরাপত্তা ?
৫ দেশীয় সফরে প্রধানমন্ত্রী মোদি, আজই পৌঁছাচ্ছেন UAE; নজরে জ্বালানি নিরাপত্তা ?
Donald Trump Visit in China : ৪টি 'রেড লাইন', ট্রাম্পের সফরের আগেই পোস্ট চিনের; বেজিং পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট
৪টি 'রেড লাইন', ট্রাম্পের সফরের আগেই পোস্ট চিনের; বেজিং পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট
Netflix Lawsuit Case: আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে? মারাত্মক অভিযোগ, আমেরিকার আদালতে মামলা
আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে? মারাত্মক অভিযোগ, আমেরিকার আদালতে মামলা
Plane Accident: অবতরণের সময় বিমানের চাকায় আগুন ! অল্পের জন্য রক্ষা, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা
অবতরণের সময় বিমানের চাকায় আগুন ! অল্পের জন্য রক্ষা, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ২:হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা,বেরোনোর সময় 'চোর-চোর' স্লোগান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ১: তিলজলায় বুলডোজার অভিযান। গড়িয়ায় ভাঙা হল বেআইনি টাওয়ার
Agnimitra Paul News: বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
Samik Bhattacharya News: 'আমরা লুকিয়ে কাজ করি না, গোপন উদ্দেশ্য নেই', বললেন BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.০৫.২০২৬)।বন্ধ অবৈধ টোল,ভিনরাজ্যে আলু রফতানি, চিংড়িহাটা মেট্রোর কাজে ছাড়পত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
Sujata Mondal: 'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
Chingrighata Metro: চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
Agnimitra Paul: 'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
MG Majestor: শক্তিশালী ইঞ্জিন ও আরামদায়ক রাইড, ফরচুনারকে টেক্কা দেবে MG-র এই গাড়ি?
শক্তিশালী ইঞ্জিন ও আরামদায়ক রাইড, ফরচুনারকে টেক্কা দেবে MG-র এই গাড়ি?
Indian Cricket Team: সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!
সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!
Suvendu Adhikari : আলু চাষিদের জন্য বড় বার্তা ! এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আলু চাষিদের জন্য বড় বার্তা ! এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
RCB vs KKR: ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, ঢাকা গোটা মাঠ, আদৌ আরসিবি বনাম কেকেআরের ম্যাচ হবে তো?
ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, ঢাকা গোটা মাঠ, আদৌ আরসিবি বনাম কেকেআরের ম্যাচ হবে তো?
Embed widget