এক্সপ্লোর

কাবুলের হোটেলে মুম্বইয়ের আদলে হামলা, নিহত অন্তত ৬, থামল গুলির লড়াই, দায়স্বীকার তালিবানের

কাবুল: কাবুলের একটি বিলাসবহুল অভিজাত হোটেলে মুম্বইয়ের আদলে জঙ্গি হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বিদেশিও আছেন বলে জানা গিয়েছে। টানা বারো ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। শেষপর্যন্ত আজ বিকেলে অন্তত ৪০ জন বিদেশি সহ ১৫০ জন পণবন্দিকে উদ্ধার করা হয়। তালিবান এই হামলার দায়স্বীকার করেছে তালিবান। অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে আচমকা হোটেলে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে চার বন্দুকবাজ। তারা হোটেলটিতে থাকা লোকজনকে পণবন্দি করে ফেলে। এই হামলায় আতঙ্কিত হয়ে হোটেলের অতিথিরা এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন। হোটেলের একদিকে আগুন লেগে যায়। আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেখা যায়, হোটলটিতে আগুন ও কালো ধোঁয়া। অনেকে আতঙ্কিত হয়ে হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা অভিযান শুরু করেন। গতকাল রাতেই হেলিকপ্টারে করে তাঁদের হোটেলটির ছাদে নামিয়ে দেওয়া হয়। আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে চার হামলাকারীর মৃত্যু হয়। আফগানিস্তানের টেলিকম বিভাগের আঞ্চলিক অধিকর্তা আজিজ তায়েব বলেছেন, ‘হামলার সময় আমি হোটেলেই ছিলাম। হঠাৎ গোলমাল শুরু হয়। আমি একটা থামের আড়ালে লুকিয়ে পড়ি। কিছুক্ষণ আগেও যাঁরা আনন্দে মাতোয়ারা ছিলেন, তাঁরাই ভয় পেয়ে পালাতে শুরু করেন। অনেকেরই গায়ে গুলি লাগে। তাঁরা লুটিয়ে পড়েন।’ আবদুল সাত্তার নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘যখন হামলা হয়, আমরা তখন রাতের খাবার খাচ্ছিলাম। জঙ্গিরা সেই ঘরে ঢুকে পড়ে। ওরা কয়েকজনকে পণবন্দি করে ফেলে এবং বাকিদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget