এক্সপ্লোর

কাবুলে অ্যাম্বুল্যান্সে আত্মঘাতী বিস্ফোরণ, হত অন্তত ৯৫, জখম ১৫৮, দায় নিল তালিবান

কাবুল: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। আজ একটি জনবহুল অঞ্চলে অ্যাম্বুল্যান্সে রাখা ছিল বিস্ফোরক। সেই বিস্ফোরণে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ। এই বিস্ফোরণের দায়স্বীকার করেছে তালিবান। গত বছরের ৩১ মে কাবুলে বিভিন্ন দূতাবাসের কাছেই ট্রাকে রাখা বোমা বিস্ফোরণ হয়। তারপর আজকের এই বিস্ফোরণই সবচেয়ে ভয়াবহ। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের সহকারী মুখপাত্র নসরাত রাহিমি বলেছেন, ‘ওই আত্মঘাতী জঙ্গি অ্যাম্বুল্যান্স নিয়ে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যায়। সে প্রথম নিরাপত্তা বেষ্টনীতে বলে, এক রোগীকে নিয়ে জামুরিয়েত হাসপাতালে যাচ্ছে। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকা নিরাপত্তারক্ষীরা তার পরিচয় জানতে পারার পরেই সে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।’ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, প্রায় দু’কিলোমিটার দূরের বাড়িগুলিরও জানলা কেঁপে ওঠে। বিস্ফোরণস্থলের কয়েকশো মিটারের মধ্যে থাকা বাড়িগুলির জানলার কাচ ভেঙে গিয়েছে। আহতদের জামুরিয়েত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অ্যাম্বুল্যান্স পাওয়া যাচ্ছে না। ফলে অনেকেই আহতদের কাঁধে তুলে হাসপাতালের দিকে ছুটছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুরাও আছে। হাসপাতালে আহতদের ভীড় উপচে পড়ায় চিকিৎসা করতে গিয়ে নাকাল হচ্ছেন চিকিৎসক ও কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget