এক্সপ্লোর

ইসলামিক স্টেট প্রধানকে ধরিয়ে দিতে সাহায্য করেছে ঘনিষ্ঠ সঙ্গী, দাবি ইরাকি গোয়েন্দাদের, উত্তরসূরি সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর অফিসার

ইসলামিক স্টেটে যোগ দেওয়ার আগে আল-কায়দার ধর্মীয় প্রচারক ছিল কারদাশ।

বাগদাদ: ইসলামিক স্টেট প্রধান আবু বকর আল-বাগদাদিকে ধরিয়ে দিতে সাহায্য করেছে তারই এক ঘনিষ্ঠ সঙ্গী ইসমাইল আল-এথোয়াই। এমনই দাবি করেছেন ইরাকের গোয়েন্দা বিভাগের দুই আধিকারিক। তাঁরা জানিয়েছেন, ‘কিছুদিন আগে তুরস্কে গ্রেফতার হয় এথোয়াই। তাকে ইরাকের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। সে বাগদাদির বিষয়ে মূল্যবান তথ্য দেয়। তার ফলে বাগদাদির গতিবিধি ও গোপন আস্তানার বিষয়ে ধাঁধার সমাধান হয়। এথোয়াই জানায়, বাগদাদি মাঝেমধ্যেই সবজি ভর্তি মিনিবাসে তার ঘনিষ্ঠদের সঙ্গে রণকৌশল নিয়ে আলোচনা করত। ধরা পড়া এড়াতেই সে এই কৌশল নিত। বাগদাদির বিষয়ে এই গোপন তথ্য পাওয়ার পরেই তাকে ধরা সহজ হয়।’ অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসলামিক স্টেটের পরবর্তী প্রধান হয়েছে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর অফিসার আবদুল্লা কারদাশ। সে ২০০৩-০৪ সালে বাগদাদির সঙ্গে একই জেলে ছিল। ইসলামিক স্টেটে যোগ দেওয়ার আগে আল-কায়দার ধর্মীয় প্রচারক ছিল কারদাশ। সূত্রের খবর, সে এ বছরের অগাস্টে বাগদাদির কাছ থেকে ইসলামিক স্টেটের দৈনন্দিন কার্যকলাপ বুঝে নেয়। সংগঠনের আরও অনেক কাজকর্মই সে পরিচালনা করতে শুরু করে। সেই কারণেই বাগদাদির মৃত্যু হওয়ার পর তার উত্তরসূরি হল কারদাশ। তার দুই সহকারী হয়েছে আবু মুসলিম আল-তুর্কমানি ও আবু আলি আল-আনোয়ারি।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন
Durga Puja 2026 | ব্যারাকপুরে কোন পুজো নাম লেখাল সেরার তালিকায়? একনজরে দেখে নিন পুজোর ঝলক
Durga Puja 2026 | পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, একনজরে দেখে নিন জেলার সেরা পুজোগুলি
Durga Puja 2026 | ১৮ বছরে পা, হালতু পূর্বাঞ্চল শক্তি সঙ্ঘে কী ছবি? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget