এক্সপ্লোর

প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাইবার হানা, রাশিয়াকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি ওবামার

ওয়াশিংটন: ফের রাশিয়া-মার্কিন সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে সাইবারহানা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে মুখের মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হ্যাকিংয়ের ঘটনায় এক উচ্চপদস্থ রুশ আধিকারিক জড়িত ছিলেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রুশ হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্তের চূড়ান্ত রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন। উল্লেখ্য, এই সাইবার হানায় গতমাসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করছে বলে কোনও কোনও মহলের অভিযোগ। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে বিজয়ী হন। ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-কে সাক্ষাত্কার দিতে গিয়ে ওবামা বলেছেন, ‘আমি মনে কোনও বিদেশি সরকার আমাদের নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করলে নিঃসন্দেহে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন এবং আমরা তা করবও’। পছন্দমতো সময়ে এবং জায়গায় এর সুমচিত জবাব দেওয়া হবে জানিয়ে ওবামা বলেছেন, এর কোনওটা হয়ত প্রকাশ্যে আসবে, কোনওটা গোপনেই থাকবে। সাক্ষাত্কারটি আজই সম্প্রচারিত হবে। তার আগে এর সারাংশ প্রকাশ করেছে এনপিআর। ওবামা বলেছেন, এ ব্যাপারে তাঁর মনোভাব জানেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ ব্যাপারে পুতিনের সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই হ্যাকিং সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিকে বিস্তারিত তদন্ত করে আগামী ২০ জানুয়ারী তাঁর অফিস ছাড়ার আগে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ওবামা। উল্লেখ্য, গতকালই প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট সাংবাদিকদের বলেছিলেন যে, রাশিয়ার এই জঘন্য সাইবার অপকর্ম সম্পর্কে ট্রাম্প জানতেন। রাশিয়ার এই কাজ ট্রাম্পকে সাহায্য করেছে এবং তা ক্লিন্টনের বিরুদ্ধে গিয়েছে। আর্নেস্ট আরও অভিযোগ করেন, ক্লিন্টনের ব্যক্তিগত সার্ভার থেকে খোয়া যাওয়া ই-মেলগুলি খুঁজতে মস্কোকে উত্সাহিত করেছিলেন। আর্নেস্ট নাম না করলেও এই সাইবার হানায় রাশিয়ার উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পুতিনের জড়িত থাকার দিকেই যে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট।

সেরা শিরোনাম

Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
US Midterm Results: ৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
US Midterm Election Results: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার

ভিডিও

TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির
BJP Government: রাজ্যে আসছে বড় শিল্প? বিকেলে শিল্পপতিদের উপস্থিতিতে ইকো পার্কে হবে ঘোষণা
Mamata-TMC: ১০ জন বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে রইল এখনও? মমতা-TMCকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
J P Nadda Convoy Attack: জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার প্রাক্তন যুব তৃণমূল সভাপতি
Suvendu Adhikari: যাঁদের সম্পূর্ণ বাড়ি ক্ষতি হয়েছে, ১ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হচ্ছে: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget