এক্সপ্লোর

পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটালে ফাঁসির সাজার প্রতিশ্রুতি, বিক্ষোভ মোকাবিলায় উদ্যোগ বাংলাদেশের

  ঢাকা: তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে নতুন পথ নিরাপত্তা আইন অনুমোদন এবং ইচ্ছাকৃতভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটালে মৃত্যুদণ্ডের সংস্থানের প্রতিশ্রুতি দিল বাংলাদেশ সরকার। গত কয়েকদিন ধরেই পথ দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলছে বাংলাদেশে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে আজও ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। গত সপ্তাহে যাত্রী তোলার টক্করে দুই বাসের রেষারেষিতে চাকায় পিষ্ট হয়ে মারা যান দুই পড়ুয়া। তাদের মধ্যে একজন কিশোর ও অন্যজন কিশোরী। ওই ঘটনায় আরও কয়েকজন জখম হয়। ঢাকা শহরে বাসগুলির এ ধরনের  প্রাণঘাতী রেষারেষি নতুন কিছু নয়। পথ দুর্ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে গত সপ্তাহ থেকেই বিক্ষোভ শুরু হয়। দুর্ঘটনার পর  বাসের চালকরা পালিয়ে যান। পরে অবশ্য তাঁদের গ্রেফতার করা হয়।  কিন্তু এতে বিক্ষোভ প্রশমিত হয়নি। নিরাপদ রাস্তা ও আন্দোলনকারী পড়ুয়াদের ওপর হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিল ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়া। এছাড়াও জলকামান ব্যবহারের পাশাপাশি লাঠিও চালানো হয়। এদিকে এই বিক্ষোভের পাল্টা হিসেবে বাসচালকরাও অঘোষিত বনধে সামিল হয়েছেন। এমন পরিস্থিতিতে সরকার এদিন মন্ত্রিসভার বৈঠকে পথ পরিবহণ আইন ২০১৮-র খসড়া পেশ করে। বৈঠকের পর মন্ত্রিসভা সচিব জানিয়েছেন, পথ পরিবহণ আইন ২০১৮ খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এই আইনে বেপরোয়া গাড়ি চালনায় সাজার পরিমাণ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের সংস্থান রাখা হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আইনমন্ত্রপী আনিসুল হক বলেছেন, পুলিশ তদন্তে যদি দেখা যায় যে, কোনও চালক ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়ে কাউকে মেরে ফেলেছেন, তাহলে দেশের দণ্ডবিধি অনুযায়ী, প্রাণদণ্ড হবে।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget