এক্সপ্লোর

বিয়ে করলে হৃদরোগ, স্ট্রোকের সম্ভাবনা কমে, দাবি গবেষণায়

লন্ডন: বিয়ে করার সুফল বা কুফল নিয়ে যুগ-যুগ ধরে দীর্ঘ তর্ক-বিতর্ক চলে আসছে। অনেকে যেমন বিয়ের ভালদিকগুলি নিয়ে সওয়াল করেন, তেমনই অনেকে আছেন যাঁরা বিয়ে না করার পক্ষে তাঁদের রায় দেন।

কিন্তু, সম্প্রতি একদল গবেষক এমন দাবি করেছেন, যে বিবাহবন্ধনে আবদ্ধ হলে মানুষের মধ্যে হৃদরোগ বা স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই কমে যায়।

জার্নাল হার্ট-এ প্রকাশিত এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, প্রতিযোগীদের বয়স, জাতির নিরিখে এখনও পর্যন্ত এটিই হল সবচেয়ে বড় সমীক্ষা। ফলাফলকে আরও সুক্ষ্ম করতে সমীক্ষায় যথাসম্ভব বিস্তৃত ক্ষেত্রের মানুষজনের সঙ্গে কথা বলা হয়েছে বলে দাবী গবেষকদের।

প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, হৃদজনিত রোগের ৮০ শতাংশের প্রধান কারণ হল বয়স, লিঙ্গ, উচ্চরক্তচাপ, অধিক কোলেস্টেরল, ধূমপান ও ডায়াবেটিস। তবে এটা পরিষ্কার নয়, বাকি ২০ শতাংশের কারণ ঠিক কী।

ব্রিটেনের কিল বিশ্ববিদ্যালয়ের একদল সমীক্ষক এই নিয়ে গবেষণা শুরু করেন। এর জন্য ৪২ থেকে ৭৭ বছর বয়সী প্রায় ২০ লক্ষ মানুষের সঙ্গে কথা বলেন। মূলত, ইউরোপ, স্ক্যান্ডিনাভিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মানুষদের সঙ্গে কথা বলা হয়।

সব তথ্য একত্রিত করে পর্যালোচনা করার পর গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছন যে—যাঁরা বিপত্নীক/বিধবা, ডিভোর্সি অথবা কখনও বিয়ে করেননি—তাঁদের মধ্যে কার্ডিও ভাস্কুলার বা হৃদজনিত রোগ এবং করোনারি আর্টারি হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার বিপদ বা সম্ভাবনা অনেকটাই বেশি।

গবেষকদের দাবি, বিয়ে না করার ফলেও, করোনারি হার্ট ডিজিজ বা স্ট্রোকে মৃত্যুর প্রবণতা অনেক বেশি। পর্যালোচনায় উঠে আসে, ডিভোর্সের ফলে মহিলা ও পুরুষ—উভয় ক্ষেত্রেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। আবার, বিপত্নীক/বিধবা হলে স্ট্রোকের বিপদ ১৬ শতাংশ বৃদ্ধি পায়।

গবেষকরা আরও জানিয়েছেন, স্ট্রোকে মৃত্যু—পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যাবে, সেখানে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে কোনও ফারাক নেই। তবে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এই ফারাকটা স্পষ্ট। সমীক্ষায় উঠে এসেছে—অবিবাহিতদের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রায় ৪২ শতাংশ।

একইসঙ্গে গবেষকরা জানিয়েছেন, সমীক্ষায় সমলিঙ্গ বিবাহ, বৈবাহিক জীবনের গুণমান, লিভ-ইন সম্পর্ক—এসব বিষয়কে বাইরে রাখা হয়েছে।

 

সেরা শিরোনাম

PoK Situation Now: অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের
অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের
Air India News: উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে

ভিডিও

Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Ashok Dinda Exclusive: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
FIFA World Cup: ম্যান্ডেলার দেশে ফুটবলে বিপ্লব, কোচ বলছেন, 'বড় বড় কথা বলা অনেককে চুপ করিয়ে দিয়েছি'
ম্যান্ডেলার দেশে ফুটবলে বিপ্লব, কোচ বলছেন, 'বড় বড় কথা বলা অনেককে চুপ করিয়ে দিয়েছি'
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
Embed widget