এক্সপ্লোর

British PM Marries:  অত্যন্ত গোপনে ফের বিয়ে করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

পাত্রী দীর্ঘদিনের বাগদত্তা ক্যারি সাইমন্ডস

লন্ডন: কাক-পক্ষীও টের পায়নি! জানতেন না ডাউনিং স্ট্রিটের অনেক আধিকারিকও। অত্যন্ত গোপনে ফের বিয়ে করলেন বরিস জনসন। পাত্রী দীর্ঘদিনের বাগদত্তা ক্যারি সাইমন্ডস।

বিয়ের অনুষ্ঠানে ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও গুটিকয়েক বন্ধুবান্ধব। বিয়ের ছবি প্রকাশ করে জানাল ব্রিটেনের প্রধামন্ত্রীর অফিস।

ফলে, লর্ড লিভারপুলের সঙ্গে জুড়ে গেল বরিস জনসনের নাম। প্রায় ২০০ বছর পর পদে থাকাকালীন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্রিটেনের কোনও প্রধানমন্ত্রী। 

খবর ছিল, ২০২২ সালের ৩০ জুলাই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুজনে। এই মর্মে ছাপা হয়েছিল ‘সেভ দ্য ডেট’ কার্ড। পাঠানো হয়েছিল সংবাদমাধ্যম সহ সবার কাছে। তার মধ্যেই শনিবার বিকেলে  অত্যন্ত গোপনে বিয়ে করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

অতিমারীর কারণে ইংল্যান্ডে বিয়ের অনুষ্ঠানে এখন ৩০ জনের বেশি লোককে আমন্ত্রণ করার অনুমতি নেই। এই প্রেক্ষিতে শনিবার ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে ছোট্ট অনুষ্ঠানে এক হয়েছে ৫৬ বছরের বরিস জনসন ও ৩৩ বছরের ক্যারি সাইমন্ডস-এর চার হাত। 

এই বিয়ে ঘিরে এতটাই গোপনীয়তা ছিল যে, ডাউনিং স্ট্রিটের অনেক পদস্থ আধিকারিকই ছিলেন অন্ধকারে। সংবাদ মাধ্যমে বিয়ের খবর প্রকাশিত হতেই শুরু হয় জল্পনা। শেষমেশ, রবিবার বিয়ের কথা স্বীকার করে ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর অফিস।

রবিবার প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের অফিস থেকে প্রকাশ করা হয় হাই প্রোফাইল বিয়ের ছবি। ছবিগুলি তোলা হয়েছে প্রধানমন্ত্রীর অফিস সংলগ্ন বাগানে।

বরিস জনসনের অফিসের এক মুখপাত্র জানিয়েছেন,  বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বরিস জনসন ও ক্যারি সাইমন্ডস। দুই পরিবারের সদস্য ও কয়েক জন বন্ধুবান্ধবই উপস্থিত ছিলেন বিয়েতে।  

প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ সাল থেকে বান্ধবী ক্যারি সাইমন্ডসকে নিয়ে ডাউনিং স্ট্রিটেই বসবাস শুরু করেন বরিস জনসন। 
২০২০ সালে জন্ম নেয় তাঁদের সন্তান। তারপরই সম্পর্ক ও বাগ্দানের কথা প্রকাশ্যে আনেন বরিস ও সাইমন্ডস। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। 

এই নিয়ে তৃতীয়বার বিয়ে করলেন বরিস জনসন, ক্যারি সাইমন্ডস-এর অবশ্য প্রথম বিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget