এক্সপ্লোর

ব্রিকস-এ সন্ত্রাস দমনে পাকিস্তানের রেকর্ড নিয়ে আলোচনা হোক, চাইছে না চিন

বেজিং: আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভবত দেখা হতে পারে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। কিন্তু জিয়ামেনের ওই মহাযজ্ঞে সন্ত্রাস দমন ইস্যুতে মিত্র পাকিস্তানকে বাঁচাতে আগে থেকেই আসরে চিন। আজ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা দেখেছি, সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকার ব্যাপারে ভারতের উদ্বেগ আছে। কিন্তু এটা ব্রিকস মঞ্চে আলোচনার সঠিক বিষয় বলে আমার মনে হয় না। সন্ত্রাস দমনে পাকিস্তানের রেকর্ডের সম্প্রতি তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গটি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে উঠবে কিনা, জানতে চাওয়া হলে চিনা মুখপাত্র সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসলামাবাদের অবদান আন্তর্জাতিক মহলের স্বীকার করা উচিত বলে অভিমত জানান। বলেন, সন্ত্রাস দমন প্রয়াসে সামনের সারিতেই আছে পাকিস্তান। এজন্য বলিদানও দিয়েছে। এটা মাথায় রাখা উচিত বিশ্বের। চিন সন্ত্রাসবাদ রোধে আমাদের সহযোগিতা জোরদার করতে পাকিস্তান ও অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। এতে সব পক্ষেরই স্বার্থরক্ষা হবে। ৩ থেকে ৫ সেপ্টেম্বর হতে চলা ব্রিকস সম্মেলনের অবকাশে মোদী ও শি-র মুখোমুখি কথা হবে কিনা, এ প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি। বলেন, বহুদেশীয় সম্মেলনে চলাকালে দ্বিপাক্ষিক বৈঠক হওয়াটাই রীতি। সময় থাকলে চিন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তালিবানকে নিরাপদ আশ্রয় দেওয়ার ব্যাপারে পাকিস্তানকে ট্রাম্পের হুঁশিয়ারির পর চিন আমেরিকাকে বোঝানোর চেষ্টা করে, আফগানিস্তান সঙ্কট মেটাতে ইসলামাবাদের সমর্থন জরুরি। পাশাপাশি পাকিস্তানের সার্বভৌমত্ব ও তার নিরাপত্তাজনিত উদ্বেগকেও মর্যাদা দেওয়া উচিত।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget