এক্সপ্লোর

ডোকলামে সামরিক নির্মাণ, আপত্তির পাল্টা ভারতকে হুঁশিয়ারি চিনের

বেজিং: ডোকলাম নিয়ে কি ফের ভারত-চিন দ্বন্দ্ব তৈরি হতে চলেছে? একটি রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ডোকলামে যে অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে চিনের সংঘাত তৈরি হয়েছিল, সেই অঞ্চলের কাছেই চিনা সেনাবাহিনী নির্মাণকার্য শুরু করেছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাংয়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘চিকেন নেক করিডরে রাস্তা তৈরিতে ভারতীয় সেনাবাহিনীর বাধা দ্বিপাক্ষিক সম্পর্ককে বড় পরীক্ষার সামনে ফেলে দিয়েছে। ভারতের সেনাপ্রধান বিপীন রাওয়াত স্বীকার করে নিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীই সীমান্ত পেরিয়েছিল। আমরা আশা করব ভারত এটা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়িয়ে চলবে।’ এরপরেই অবশ্য নির্মাণ প্রসঙ্গে লু বলেছেন, ‘আমার এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই। সংশ্লিষ্ট রিপোর্টটি আমারও নজরে এসেছে। কে ওই ছবিগুলি ছড়িয়েছেন, সেটা আমি জানি না।’ ডোকলামকে অবশ্য ফের নিজেদের অংশ বলে দাবি করেছে চিন। লু বলেছেন, ‘ডংলং (ডোকলাম) অঞ্চলের বিষয়ে চিনের অবস্থান স্পষ্ট। ডংলং বরাবরই চিনের অংশ। এই অঞ্চলের উপর চিনের অধিকার আছে। এ বিষয়ে কোনও বিতর্ক বা বিরোধ নেই। এই অঞ্চলে যে কোনও নির্মাণ বৈধ। চিন যেমন ভারতের কোনও অঞ্চলে নির্মাণকার্য নিয়ে মন্তব্য করবে না, ঠিক তেমনভাবেই আমরা আশা করব অন্য দেশগুলি চিনের ভূখণ্ডে নির্মাণ নিয়ে মন্তব্য করবে না।’ লু আরও বলেছেন, ‘সীমান্তে নজরদারি, সেখানে থাকা লোকজন ও সেনা জওয়ানদের জীবনের অবস্থার উন্নতির জন্যই ডংলংয়ে রাস্তা তৈরি সহ পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget