এক্সপ্লোর

China COVID Situation: এই শীতেই আছড়ে পড়বে করোনার তিন ঢেউ! চিনে মৃত্যুসংখ্যা ১০ লক্ষ পেরোতে পারে

COVID in China: এমন পরিস্থিতি চিনের স্বাস্থ্য পরিষেবাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশের হাসপাতালগুলি এই মুহূর্তে একাধিক সমস্যার মুখোমুখি।

বেজিং: উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধিতে অশনি সঙ্কেত দেখেছিলেন অনেকেই (China COVID Situation)। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে এ বার ইঙ্গিত দিলেন অতিমারি বিশেষজ্ঞরাও (COVID Pandemic)। তাঁদের দাবি, এই শীতেই চিনে করোনার তিনটি ঢেউ আছড়ে পড়তে পারে। কোভিড-শূন্য হতে এ যাবৎ দেশে দফায় দফায় কড়া বিধিনিষেধ জারি করেছে চিন সরকার (China News)। তাতে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে তারা। রুটি-রোজগার বন্ধ হওয়ার আশঙ্কায় জায়গায় জায়গায় বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। তাতেই বিধিনিষেধে ঢিলেমি দেয় চিন সরকার। তাদের এই সিদ্ধান্তই নতুন করে বিপদ ডেকে এনেছে বলে মনে করছেন অতিমারি বিশেষজ্ঞরা। 

এই শীতেই চিনে করোনার তিনটি ঢেউ আছড়ে পড়তে পারে

সংক্রমণবৃদ্ধি, মৃত্যুবৃদ্ধি নিয়ে এই মুহূর্তে নীরবতাই পালন করছে চিন সরকার। যদিও গোড়া থেকেই পরিস্থিতি বেগতিক হতে পারে বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল তাদের। চলতি মাসের শুরুতে কড়া বিধি-নিষেধ তুলে নিলেও, সচেতন না হলে আগামী কয়েক মাসে পরিস্থিতি ভয়াঙ্কর হতে পারে বলে সতর্কবার্তা দেয় তারা। তার পরেও সংক্রমণবৃদ্ধি ঠেকানো যায়নি, বরং বেড়েছে।

চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মুখ্য অতিমারি বিশেষজ্ঞ উ জুনিউ বলেন, "এই মুহূর্তে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, শীতের তিন মাসে তাতে তিনটি ঢেউ আছড়ে পড়তে পারে।" জুনিউয়ের দাবি, জানুয়ারির মাঝামাঝি প্রথম ঢেউ আছড়ে পড়তে পারে। ২১ জানুয়ারি থেকে দেশে নববর্ষ উপলক্ষে (Lunar news Year) জন সমাগম বাড়বে। তাতে আছড়ে পড়বে দ্বিতীয় ঢেউ। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি সাধারণ মানুষ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করলে,  চিনে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন জুনিউ। 

আরও পড়ুন: Taj Mahal: ৩৭০ বছরে এই প্রথম, নোটিস পেল তাজমহল, ২ কোটির কর মেটানোর নির্দেশ

এমন পরিস্থিতি চিনের স্বাস্থ্য পরিষেবাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশের হাসপাতালগুলি এই মুহূর্তে দ্বৈত সমস্যার মুখোমুখি। এর মধ্যে প্রথমটি হল, উত্তরোত্তর সংক্রমণবৃদ্ধিতে হাসপাতালে শয্যা কম পড়ছে। দ্বিতীয়টি হল, রোগী সামলাতে গিয়ে স্বাস্থ্য আধিকারিক থেকে কর্মীরাও সংক্রমিত হয়ে পড়ছেন বেশি সংখ্যায়। একই সঙ্গে দেশে ওষুধের জোগানেও ঘাটতি পড়তে পারে বলে ইঙ্গিত মিলতে শুরু করেছে। 

এই মুহূর্তে চিনে দৈনিক সংক্রমণ ২ হাজারের আশেপাশে রয়েছে

সরকারি হিসেবে এই মুহূর্তে দেশে দৈনিক সংক্রমণ ২ হাজারের আশেপাশে রয়েছে। কিন্তু রোগীদের অধিকাংশ যেহেতু উপসর্গহীন, তাই সঠিক সংখ্যা নির্ধারণ করাতেও গরমিল থেকে যাচ্ছে বলে গত সপ্তাহেই জানায় চিনের স্বাস্থ্য কমিশন। তাই উপসর্গহীনরা মূলত হিসেবের বাইরেই থেকে যাচ্ছে বলে আশঙ্কা তাদের। এমন চললে আগামী কয়েক মাসে মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কারণ টিকার জোগান যেমন অপর্যাপ্ত থেকে যাচ্ছে, তেমনই মানুষের মধ্যে অ্যান্টিভাইরাল নেওয়ার ক্ষেত্রেও অনীহা দেখা যাচ্ছে বলে দাবি তাঁদের। ইউনিভার্সিটি অফ হংকংয়ের অধ্যাপকদের অনুমান, ১৪০ কোটি জনসংখ্যার দেশে করোনায় মৃতের সংখ্যা ৯ লক্ষ ৬০ হজার পেরিয়ে যেতে পারে। 

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget