এক্সপ্লোর

ভারত সীমান্তে শক্তি বাড়িয়ে আরও সেনা চিনের, রিপোর্ট পেন্টাগনের

ওয়াশিংটন: ভারতীয় সীমান্ত বরাবর নিজেদের প্রতিরক্ষা সংক্রান্ত সাজসজ্জা, প্রস্তুতি বাড়াচ্ছে চিন। সীমান্তে সেনাও বাড়িয়েছে। এমনই সতর্কবার্তা শোনাল পেন্টাগন। চিনের সামরিক ও নিরাপত্তার আয়োজন সংক্রান্ত ২০১৬ –র রিপোর্ট মার্কিন কংগ্রেসে পেশ করেছে পেন্টাগন। তারপর সাংবাদিক সম্মেলন করে চিনের এহেন সামরিক তত্পরতার কথা জানিয়েছেন পূর্ব এশিয়া বিষয়ক মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাব্রাহাম এম ডেনমার্ক। তিনি বলেছেন, ভারত সীমান্তের কাছাকাছি চিনা সামরিক বাহিনীর শক্তি বাড়ানো ও সাজসজ্জার তোড়জোড় আমাদের নজরে এসেছে। তবে এর পিছনের আসল কারণটি কী, তা অনুমান করা কঠিন বলে জানিয়েছেন তিনি। তিব্বতে চিনের সামরিক কম্যান্ড জোরদার করার উদ্যোগ নিয়ে প্রশ্নের জবাবে ডেনমার্ক বলেন, এর পিছনে চিনের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার তাগিদ কতটা আর কতটাই বা দেশের বাইরে নিজের ক্ষমতা দেখানো-তা বলা মুশকিল।   মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টারের সাম্প্রতিক ভারত সফর খুবই ইতিবাচক, ফলপ্রসূ হয়েছে বলেও অভিমত জানিয়ে তিনি বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার কাজ চালিয়ে যাব আমরা। সেটা শুধু চিনের কথা মাথায় রেখে নয়, ভারত লাগাতার নিজেই এক বড় শক্তি হয়ে উঠছে বলে। ভারতের সঙ্গে আমরা সম্পর্ক চালিয়ে যাব তার গুরুত্বের কারণেই। বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষত পাকিস্তানে তার ঘাঁটি সহ দুনিয়াজুড়ে চিনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির বিপদ সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরও। ঘটনাচক্রে পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্ব অনেক পুরানো। দুটি দেশের স্ট্র্যাটেজিগত স্বার্থও এক। রিপোর্টে এও বলা হয়েছে যে, চিন আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক প্ল্যান, পরিকল্পনা সম্প্রসারিত করছে। তার সঙ্গে তাল রেখে পাকিস্তানে চিনা কর্মী, চিনের ব্যবসায়িক স্বার্থ, বিনিয়োগ সমু্দ্রপথ সুরক্ষিত রাখতে পিএলএ নৌবাহিনীর সক্রিয় ভূমিকা পালন করার দাবিও বাড়ছে। পাকিস্তানের মতো যেসব দেশের সঙ্গে চিনের বন্ধুত্ব দীর্ঘকালের, সেসব দেশে অতিরিক্ত নৌ ঘাঁটি তৈরির চেষ্টা করবে তারা। রিপোর্টে বলা হয়েছে, ভারত-চিন সীমান্তের বিতর্কিত অঞ্চলগুলিতে বরাবরই উত্তেজনা রয়েছে। দু তরফই সেখানে সশস্ত্র বাহিনী রেখেছে। ২০১৫ –র সেপ্টেম্বরে উত্তর লাদাখের বারতসে এলাকায় পাঁচদিনের টানাপড়েনের পর চিন, ভারতের উচ্চ পদস্থ ফ্ল্যাগ অফিসারদের বৈঠক হয়। দু পক্ষই উত্তেজনা প্রশমনে রাজি হয়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget