এক্সপ্লোর

প্রাকৃতিক বিপর্যয়, ট্রাফিক দুর্ঘটনা ও ছোঁয়াচে রোগ ছড়াচ্ছে, ভারত সফররত চিনা নাগরিকদের ফের হুঁশিয়ারি বেজিংয়ের

বেজিং: দু মাসের মধ্যে ফের ভারত সফরে যাওয়া নিজেদের নাগরিকদের উদ্দেশ্যে নিরাপত্তা সংক্রান্ত অ্যাডভাইসরি বা পরামর্শ জারি করল চিন। ডোকালাম নিয়ে দ্বিপাক্ষিক সংঘাতের মধ্যেই সরকারি চিনা মিডিয়ায় তীব্র ভারত-বিরোধী প্রচার চলছে। সেই প্রেক্ষাপটে বেজিংয়ের নতুন নিরাপত্তাবিধি, যা ৮ জুলাই ঘোষিত প্রথম পরামর্শের চেয়ে আরও কড়া এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। নয়া নির্দেশিকায় চিনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে খেয়াল রাখতে, তাঁরা যে যেখানে আছেন, সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। ভারতে থাকা চিনা নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে নতুন, নতুন বিপদের উল্লেখ করে তাঁদের অপ্রয়োজনে যেখানে সেখানে যেতেও বারণ করা হয়েছে। ভারতে চিনা দূতাবাসের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে রয়েছে, ভারতে প্রাকৃতিক বিপর্যয়, ট্রাফিক দুর্ঘটনা ও ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব আকছারই হচ্ছে। চিনা নাগরিকদের নিজেদের পরিচিতি সংক্রান্ত তথ্য সঙ্গে রাখতে, ভারতের আইনকানুন ও স্থানীয় ধর্মীয় রীতিনীতি মেনে চলতে, পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবদের যাত্রার ব্যাপারে জানিয়ে রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, এমন অনেক নজির আছে, যেখানে চিনা নাগরিকরা ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেননি। এর আগের বিজ্ঞপ্তিতে ভারত সফরে যেতে তৈরি ও ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শে বলা হয়েছিল, তাঁরা যেন নিজেদের নিরাপত্তার দিকে নজর রাখেন, স্থানীয় পরিস্থিতিও মাথায় রাখেন। প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর চিনের জিয়ামেনে বসছে ব্রিকস সম্মেলন, যেখানে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার প্রাক্কালেই চিনা নাগরিকদের প্রতি জারি হল দ্বিতীয় নিরাপত্তা বিজ্ঞপ্তি।

সেরা শিরোনাম

New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
US-Iran Conflict : ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget