এক্সপ্লোর

নির্মলার অরুণাচল সফরে আপত্তি, ভারত-চিন সীমান্তের পূর্ব প্রান্তটি 'বিতর্কিত', বলল বেজিং

বেজিং: প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের গতকালের অরুণাচল প্রদেশ সফরে আপত্তি চিনের। গতকাল নির্মলা উত্তরপূর্বের এই রাজ্যের প্রত্যন্ত আনজও জেলায় ভারতীয় সেনাবাহিনীর সামনের সারির সীমান্ত চৌকিগুলি পরিদর্শনে যান। চিন সীমান্ত ঘেঁষা এলাকায় সেনাবাহিনীর প্রস্তুতি কতটা, দেখতেই তাঁর সফর। কিন্তু পরদিনই চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং এই সফরে কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, ভারত-চিন সীমান্তের পূর্ব এলাকাটি বিতর্কিত স্থান। প্রসঙ্গত, অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে চিন। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর অরুণাচল প্রদেশ সফর সম্পর্কে জানাই, চিনের অবস্থান নিশ্চয়ই স্পষ্ট জানা আপনাদের। চিন-ভারত সীমান্তের পূর্ব এলাকা নিয়ে বিতর্ক আছে। সুতরাং ওই বিতর্কিত জায়গায় ভারতের কারও যাওয়া ওই এলাকার শান্তি, সুস্থিতির পক্ষে সহায়ক নয়। চিনা মুখপাত্রের অভিমত, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো, ইতিবাচক পরিবেশ ও পরিস্থিতি তৈরি করায় সাহায্য করার ব্যাপারে চিনের সঙ্গে মিলেমিশে কাজ করা উচিত ভারতের। তিনি বলেন, দুদেশের ভাগ করে নেওয়া লক্ষ্য পূরণে, দু পক্ষের গ্রহণযোগ্য সমাধানসূত্র খোঁজায়, আমাদের উদ্বেগ ও ভাবনাকে ভারসাম্য রেখে বিবেচনা করায় চিনের সঙ্গে হাত মিলিয়ে চলবে ভারত, এটাই আশা। গতকাল নির্মলার অরুণাচলের সঙ্গী ছিলেন সেনার ইস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ ও অন্য প্রথম সারির সামরিক অফিসাররা। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর এটাই প্রথম অরুণাচল সফর নির্মলার। নির্মলা গত মাসে সিকিমে ভারত-চিন সীমান্তে নাথু লা-তে গিয়েছিলেন। সীমান্তের ওপারের চিনা পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের অভিনন্দনও জানান তিনি।

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা

ভিডিও

Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget