এক্সপ্লোর

স্টেলথ ফাইটার জেট এনে চমক চিনের, দিতে পারে পাকিস্তানকেও

নয়াদিল্লি:  নতুন এক যুদ্ধবিমান এনে বিশ্বকে চমকে দিল চিন। এই স্টেলথ যুদ্ধবিমানের নাম জে-২০। রেডারেও ধরা পড়ে না এই ফাইটার জেট। ভারতের পক্ষে এই বিমান খুবই উদ্বেগের।  এর ওপর চিন্তা বাড়িয়ে এই যুদ্ধবিমান খুব শীঘ্রই পাকিস্তানকে দিতে পারে চিন। চিনের জে-২০ আমেরিকার কপালেও ভাঁজ ফেলেছে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে স্টেলথ যুদ্ধবিমান তৈরি করল চিন। এই যুদ্ধবিমানের মারণ ক্ষমতা অনেক বেশি। বিমানে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র মোতায়েন করা যায়। এখন শুধুমাত্র আমেরিকার হাতে এ ধরনের স্টেলথ যুদ্ধবিমান রয়েছে। রাশিয়া ও ভারতের মতো বিভিন্ন দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের স্তরেই রয়েছে। এই বিমানগুলি শত্রুপক্ষের রেডারে ধরা পড়ে। রেডার থেকে পাঠানো তরঙ্গ ওই বিমানগুলিতে পৌঁছয়, সেখান থেকে তা ফিরে আসে রেডারে। ফলে সংশ্লিষ্ট বিমানের অবস্থান, গতি ও উচ্চতা সম্পর্কে জানা যায়। কিন্তু স্টেলথ বিমানে রেডারের এই প্রযুক্তি কাজ করে না। কারণ, এই বিমান নির্মাণের প্রযুক্তি খুবই গোপন। এই বিমানের বডি গোপন মিশ্র ধাতুতে তৈরি। এর আকারও সাধারণ বিমানের তুলনায় একেবারেই আলাদা। এর ফলে রেডার থেকে পাঠানো তরঙ্গ হয় রাস্তা বদলে অন্য দিকে চলে যায়, নতুবা বিমানের বডির ধাতু ওই তরঙ্গ শুষে নেয়।এর ফলে রেডার এড়িয়ে শত্রুপক্ষের ওপর হামলা চালাতে পারে স্টেলথ যুদ্ধবিমান। চিনের জি-২০ এই ধরনেরই স্টেলথ বিমান। এর ফলে ভারতের উদ্বেগ বাড়বে। মার্কিন বায়ুসেনার কাছে অত্যাধুনিক এফ-৩৫ জয়েন্ট স্ট্রাইক ফাইটার, এফ-২২ র‌্যাপটর এবং বি-২২ স্পিরিট বম্বার বিমান রয়েছে। এবার এ ধরনের প্রযুক্তির বিমান তৈরি করে ফেলল চিনও। চিন স্টেলথ বিমান তৈরি করেছে, এটাই শুধু ভারতের কাছে চিন্তার বিষয় নয়। সবচেয়ে বড় ব্যাপার হল, পাকিস্তান এই বিমান চিনের কাছে কিনতে চলেছে। ফলে পাক বায়ুসেনা এই স্টেলথ বিমান হাতে পেয়ে যেতে পারে। জানা গেছে, পাকিস্তান এই যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার চিনের বৃহত্তম এয়ার শোয়ে এই ফাইটার জেট জে-২০ কে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হয়েছে। ঝুহাই শহরের যে এয়ার শো-এ  জে-২০ উড়ল সেই শো-য়ে অংশ নিয়েছিল পাক বায়ুসেনাও। এখন প্রশ্ন চিনের এই যুদ্ধবিমানের পাল্টা কোনও বিমান ভারতের রয়েছে? জানা গেছে, হিন্দুস্তান এরোনোটিক্স লিমি়টেড দেশীয় প্রযুক্তিতে স্টেলথ ফাইটার তৈরির কাজ করছে। ২০২৩-২৪ নাগাদ প্রথমবার এর পরীক্ষামূলক উড়ান হতে পারে। অর্থাত্ ভারতের বায়ুসেনার হাতে আসতে আরও অনেকটাই সময় লাগবে। এছাড়াও ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে ফিফ্থ জেনারেশন ফাইটার এয়ারক্র্যাফ্ট (এফজিএফএ) তৈরির কাজ করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget