এক্সপ্লোর

ভারতীয় ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী ছিল্লারের প্রশংসায় পঞ্চমুখ চিনের নেটজেনরা

বেজিং: সদ্যই বিশ্বজয় করেছেন ভারতীয় তরুণী মানুষী ছিল্লার। নতুন মিস ওয়ার্ল্ডকে নিয়ে গর্বিত সারা দেশ। প্রতিবেশী চিনের নেটিজেনরাও মানুষীর প্রশংসায় পঞ্চমুখ। প্রতিযোগিতার ফাইলানে অন্য প্রতিযোগীদের যেভাবে শক্ত লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিলেন ভারতীয় সুন্দরী, তা চিনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হৃদয় জিতে নিয়েছে। চিনের সান্য সিটি এরিনায় গত ১৮ নভেম্বর ১৭ বছর পর ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন মানুষী। মানুষীর উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছে সিনা ওয়েইবোর পেজ। সিনা ওয়েইবো চিনে ট্যুইটারের মতোই জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। চূড়ান্ত পর্বে ইংল্যান্ড, ফ্রান্স, কেনিয়া ও মেক্সিকোর প্রতিযোগীদের হারিয়ে সেরার শিরোপা পেয়েছেন ভারতের মেডিক্যাল পড়ুয়া মানুষী। চিনের এক নেটিজেন বলেছেন, মানুষী ২০ বছরের মেডিক্যাল ছাত্রী। তিনি ১১৮ জন প্রতিযোগীর মধ্যে মিস ওয়ার্ল্ড শিরোপা পেয়েছেন। আগামী দিনে তিনি কী করেন, সেদিকে আমি সাগ্রহে তাকিয়ে থাকব। অসংখ্য নেটিজেন আবার ভারতীয় সুন্দরীর রূপের প্রশংসা করেছেন বলে জানিয়েছে চিনের সরকার পরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস। রেনগোংজিয়াংশু তাইজিসি নামে একজন লিখেছেন, অবশ্যই ওরা সুন্দরী! গঙ্গা নদীর তীরে ওদের জন্ম, যা সুষম পুষ্টি নিশ্চিত করে এবং স্বাস্থ্যের পক্ষে উপযোগী। নেটিজেন লিলিবানশাংকাও লিখেছেন, আমি স্বীকার করছি যে, ভারতীয় মহিলারা দারুন সুন্দরী। এক চিনা নেটিজেন তো ২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতায় ভারতের তিন সাফল্য সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। ওই বছর বলিউড অভিনেত্রী লারা দত্ত, প্রিয়ঙ্কা চোপড়া ও দিয়া মির্জা যথাক্রমে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড ও মিস এশিয়া প্যাসিফিকের শিরোপা পেয়েছিলেন। এই পোস্ট শেয়ার করে ওই চিনা নেটিজেন লিখেছেন, একই বছরে তিনটি খেতাব! সম্ভবত এটা বিশ্বরেকর্ড। প্রকৃত অর্থেই ভারতে প্রচুর সুন্দরী রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget