এক্সপ্লোর

আতঙ্কের শিকড় চারিয়েছে গভীরে, চিনে মাল্টিপ্লেক্স খুললেও মুখ ফিরিয়ে দর্শকরা, বিক্রি হল না একটি টিকিটও

যে এলাকাগুলিতে ওই সিনেমাহলগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে, ওই এলাকাগুলিতে গত একমাসে কোনও করোনা সংক্রমণের ঘটনা সামনে আসেনি।

বেজিং: চিনের উহান শহর থেকে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়েছিল। এই মারাত্মক ছোঁয়াচে ভাইরাসের দাপটে সারা বিশ্ব কার্যত থমকে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশকে এই ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির মোকাবিলায় নাজেহাল হয়ে পড়তে হচ্ছে। এরইমধ্যে চিনের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। উহানের সঙ্গে সঙ্গে সারা চিনের লকডাউন অনেকটাই শিথিল করা হচ্ছে। চিন সোমবার দেশজুড়ে হাইওয়ে খুলে দিয়েছে। লোকজনকে কাজে যাওয়ার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। কিছু সিনেমা হল খোলার অনুমতিও সরকার দিয়েছে। কিন্তু করোনা আতঙ্ক এখনও মানুষের মনে তরতাজা। ফলে তাঁরা জনবহুল এলাকা এড়িয়ে থাকাই শ্রেয় মনে করছেন। জনজীবন স্বাভাবিক করার লক্ষ্যে চিনের সরকার পদক্ষেপ নিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করছে। দেশের ১৭ হাজার সিনেমাহলের মধ্যে ৫০০ সিনেমাহল খোলার সিদ্ধান্ত এই লক্ষ্য সামনে রেখেই নেওয়া হয়েছে। মানুষের মনের ভয় দূর করেই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব বলে মনে করছে চিন। কিন্তু মানুষের মনে প্রাণঘাতী ভাইরাসের যে ত্রাস ছড়িয়েছে, তা এখনও অটুট। নিজেদের সুরক্ষিত রাখার মানসিকতাই এখনও প্রবলভাবে সক্রিয়। আর এই কারণেই যে ৫০০ সিনেমাহল খোলা হয়েছে, সেগুলির কোনওটিতেই একটি টিকিটও বিক্রি হয়নি। অনলাইন বা অফলাইন-কোনও মাধ্যমেই দর্শকদের কাছ থেকে সাড়া মেলেনি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, যে এলাকাগুলিতে ওই সিনেমাহলগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে, ওই এলাকাগুলিতে গত একমাসে কোনও করোনা সংক্রমণের ঘটনা সামনে আসেনি। কিন্তু করোনার ভয়াবহতা এতটাই গভীরে শিকড় চারিয়েছে যে, দর্শকরা সিনেমা হলগুলিতে থেকে মুখ ফিরিয়ে থাকাই নিরাপদ মনে করছেন।ফলে সিনেমাহল মালিকদের কার্যত মাছি তাড়ানোর অবস্থা। উল্লেখ্য, জানুয়ারির মাঝামাঝি থেকে চিনের বেশিরভাগ শহরেই লকডাউন ঘোষণা করা হয়েছিল। এখন নতুন সংক্রমণের ঘটনা একেবারে কমে যাওয়ায় চিন সরকার বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে।

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

Kunal Ghosh | শনি ও রবি, পরপর দুদিন কুণাল ঘোষের উপর হামলা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন
SRFTI Clash News | সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তির ঘটনা
Gyanesh Kumar News | দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে হাতিয়ার করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছড়াচ্ছে বিক্ষোভ
TMC Symbol News | পুরভোটেও EVM-এ থাকছে না জোড়াফুল। সুপ্রিম কোর্টেও ধাক্কা মমতার
BJP News | ওয়ার্ডের সবাই চেয়েছিল যে তিনি কাউন্সিলর হবেন। তার আগেই খুন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget