এক্সপ্লোর

Omicron: ২০২০-এর লকডাউন স্মৃতি ফিরিয়ে আনবে ২০২২? ওমিক্রন ঝড়ে কাঁপছে বিশ্ব

Coronavirus Omicron Cases: এই মুহূর্তে ওমিক্রন প্রজাতিটি বিশ্বের ১৩১টি দেশে ছড়িয়ে পড়েছে। ফলে লকডাউন সহ একাধিক নিয়ম জারি হচ্ছে সব দেশে।

নয়া দিল্লি: করোনার ডেল্টা প্রজাতির দাপট যখন ধীরে ধীরে কমতে শুরু করেছিল। মনে করা হয়েছিল হয়ত ২০২২ এ সব মিটিয়ে নতুন আলো দেখবে বিশ্ব। কিন্তু শেষ হল না করোনা। বরং নতুন প্রজাতি বর্ষশেষেই বিশ্বে দাপট দেখাতে শুরু করল। নতুন বছরে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে ওমিক্রন প্রজাতিটি বিশ্বের ১৩১টি দেশে ছড়িয়ে পড়েছে। ফলে লকডাউন সহ একাধিক নিয়ম জারি হচ্ছে সব দেশে।

শুধু তাই নয়, অর্থনৈতিক ক্ষেত্রটিকে ঠিক রাখতেও নানা চিন্তা ভাবনা করা হচ্ছে। একাধিক দেশে বাতিল হচ্ছে উড়ান পরিষেবা। বিশ্বব্যাপী প্রায় ৪২০০টি ফ্লাইট বাতিল হয়েছে, জানিয়েছে FlightAware ট্র্যাকিং সাইট। ফ্লাইট ক্রুদের মধ্যে কোভিড সংক্রমণের কারণে কর্মী ঘাটতি উড়ান পরিষেবাগুলি ব্যাহত হওয়ার একটি বড় কারণ। ইংল্যান্ডে মাস্ক ব্যবহারে নয়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। শিশুদেরও এবার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ব্রিটেন এবং ফ্রান্স। অস্ট্রেলিয়াতেও পরিস্থিতি তথৈবচ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সে দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখছে।

এদিকে, চিন্তা বাড়াচ্ছে ইজরায়েলের পরিস্থিতি। সে দেশের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে দেশটি শীঘ্রই প্রতিদিন হাজার হাজার নতুন করোনভাইরাস আক্রান্ত দেখতে চলেছে। নাফতালি বেনেট বলেছেন যে জুলাই থেকে দেশে ভ্যাকসিনেশন জারি থাকলেও বড় ঝড় আসন্ন। গত দু'সপ্তাহে দৈনিক ৭০০ থেকে ৪০০০ হয়েছে সংক্রমণ। 

ভারতে ওমিক্রন-ভ্যারিয়েন্ট নিয়ে প্রবল উদ্বেগের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল দৈনিক সংক্রমন। তবে মৃতের সংখ্যা কমেছে গত একদিনে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৩৩ হাজার ৭৫০। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ হাজার ৮৪৬। গত একদিনে মৃত্যু হয়েছে ১২৩ করোনা আক্রান্তর।দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। অতিমারী শুরুর সময় থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩।

ওমিক্রন নিয়ে আশঙ্কার মধ্যে গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তর সংখ্যা। দেশের রাজধানী দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও গত কয়েকদিনে হু হু করে বেড়েছে আক্রান্তর সংখ্যা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget