এক্সপ্লোর

Covid 19 Vaccine: ফাইজার-বায়ো এনটেক ভ্যাকসিনের কার্যকারিতা কয়েকমাসের মধ্যেই দ্রুত হ্রাস পাচ্ছে, দাবি গবেষণায় 

এর ফলে অনেককেই বুস্টার ডোজ নিতে হচ্ছে, বলছে ইজরায়েলি সমীক্ষা...

নয়াদিল্লি: ফাইজার-বায়ো এনটেক কোভিড ভ্যাকসিন থেকে প্রদত্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকমাসের মধ্যেই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। বিশেষ করে মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে এই পার্থক্য প্রকট হচ্ছে। যে কারণে, অনেককেই বুস্টার ডোজ নিতে হচ্ছে। এমনটাই দাবি করা হয়েছে গবেষণায়।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে বুধবার প্রকাশিত হয় প্রায় পাঁচ হাজার ইজরায়েলি স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো সমীক্ষায় বলা হয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের মধ্যে প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি ক্রমাগত হ্রাস পেয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, প্রতিরোধের স্তরগুলি প্রথমে তীক্ষ্ণ গতিতে এবং পরে মাঝারি গতিতে হ্রাস পেয়েছে।

গবেষণাদলের অন্যতম সদস্য গিলি রেগেভ-ইয়োচে জানান, বিশ্বব্যাপী গবেষকরা করোনাভাইরাস সংক্রমণ, মারাত্মক অসুস্থতা এবং মৃত্যু রোধে প্রয়োজনীয় অ্যান্টিবডির গুরুত্বপূর্ণ সীমা চিহ্নিত করার চেষ্টা করছেন। এই ধরনের গবেষণা বিভিন্ন গোষ্ঠীর ঝুঁকির মাত্রা এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি মূল্যায়ন করতে সাহায্য করবে।

রামত গানের শেবা মেডিকেল সেন্টারের গবেষণায় দেখা গেছে, সুস্থ জনগোষ্ঠীর তুলনায় বয়স্ক ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাহীন মানুষের মধ্যে অ্যান্টিবডির মাত্রা কম পাওয়া গেছে। পুরুষদের অ্যান্টিবডির সংখ্যা মহিলাদের তুলনায় কম বলেও উঠে এসেছে গবেষণায়। 

এই কারণে, সমগ্র দেশবাসীকেই ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এই বুস্টার ডোজকে এখনও পর্যন্ত নিজেদের দেশে বয়স্কদের ও ঝুঁকি বেশি এমন গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, এই গবেষণার পর হয়ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে ওয়াশিংটন।

ইজরায়েলি গবেষণায় উঠে আসা তত্ত্বকে সমর্থন করেছে কাতারে হওয়া আরেকটি গবেষণা, যার ফলাফলও একই পত্রিকায় প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, ফাইজার-বায়ো এনটেক ভ্যাকসিনের কার্যকারিতা দ্বিতীয় ডোজ নেওয়ার পর প্রথম মাসে ৭৭.৫ শতাংশ থেকে নীচে নেমে পঞ্চম থেকে সপ্তম মাসের শেষে ২০ শতাংশে এসে ঠেকেছে। 

আরও পড়ুন: অক্টোবরের মধ্যে ৫-১২ বছর বয়সিদের ভ্যাকসিনের অনুমোদন পেতে পারে ফাইজার ?

আরও পড়ুন: ভারতে ছাড়পত্র পাওয়ার চূড়ান্ত পর্যায়ে ফাইজারের ভ্যাকসিন, জানালেন সংস্থার CEO

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget