এক্সপ্লোর

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি সম্পর্কে অবস্থান খোলসা করলেন না ট্রাম্পের মুখপাত্র

ওয়াশিংটন: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের দাবিকে সরাসরি সমর্থন জানিয়েছিল আমেরিকার ওবামা প্রশাসন। এবার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পও কি এ ব্যাপারে একই পথে হাঁটবেন? এই প্রশ্নের জবাব ঝুলিয়ে রাখলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র সিন স্পাইসার। সোমবার সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্পাইসার বলেছেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদলাভের বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চান না। একইসঙ্গে তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের আমলে মার্কিন নীতি এখনও চূড়ান্ত রূপ পায়নি। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের বিষয়টি মার্কিন বিদেশ নীতিতে অগ্রাধিকারের তালিকায় থাকে কিনা, তা এখন দেখার বিষয়। উল্লেখ্য, ওবামা নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের দাবিকে পূর্ণ সমর্থন করেছিলেন। মার্কিন শরিক ফ্রান্স ও ব্রিটেনও ভারতের দাবিকে সমর্থন জানিয়েছে। রাশিয়ার অবস্থান এক্ষেত্রে দ্বিমুখী। অন্যদিকে, এর তীব্র বিরোধী। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ও ট্রাম্প জোরের সঙ্গে বলেছিলেন, ভারতকে প্রকৃত বন্ধু ও বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে শরিক হিসেবে মনে করে আমেরিকা। উল্লেখ্য, প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণের পর যে সমস্ত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ট্রাম্প কথা বলেছিলেন তাঁর মধ্যে পঞ্চম ছিলেন মোদী। ফ্রান্স ও ব্রিটেনের মতো গুরুত্বপূর্ণ শরিক দেশ এবং রাশিয়ার মতো শক্তিধর দেশের প্রধানদের সঙ্গে কথা বলার আগেই মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। উল্লেখ্য, বিশ্ব ব্যবস্থা নতুন করে গড়ে তোলার যে কথা ট্রাম্প বলেছেন, তার সঙ্গে ভারতের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের বিষয়টি খুবই সামঞ্জস্যপূর্ণ। এশিয়ায় চিনকে টক্কর দিতে ট্রাম্প ভারতের দিকে ঝুঁকতে পারেন বলে অনুমান।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget