এক্সপ্লোর
আত্মহত্যা করেছেন ফিদেল কাস্ত্রোর ছেলে, জানাচ্ছে কিউবার সংবাদমাধ্যম

হাভানা: কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল কাস্ত্রো ডিয়াজ-বালার্ট গতকাল আত্মহত্যা করেছেন। তিনি বহুদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে খবর। কিউবার সরকার পরিচালিত সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তারা জানিয়েছে, ফিদেল কাস্ত্রো ডিয়াজ-বালার্টের বেশ কয়েক মাস ধরে চিকিৎসা চলছিল। গভীর মনবিষাদে ভুগছিলেন তিনি। স্থানীয় সময় গতকাল সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃত কাস্ত্রো পুত্রের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরিচিত ছিলেন ফিদেলিতো নামে কারণ বাবার সঙ্গে তাঁর চেহারার মিল ছিল চোখে পড়ার মত। হতাশার জন্য তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়, পরে অবশ্য বাড়িতে চিকিৎসা চলছিল।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















