এক্সপ্লোর

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা: মৃত অন্তত ৫০, আহত ৫৩

ফ্লোরিডা: আমেরিকার ফ্লোরিডায় বন্দুকবাজের তাণ্ডবে মৃত ৫০। আত্মঘাতী বন্দুকবাজের নাম ওমর মতিন। পুলিশ জানিয়েছে, সে আফগান বংশোদ্ভূত। ঘটনাকে প্রাথমিকভাবে সন্ত্রাসবাদী হামলা হিসাবেই দেখছে ফ্লোরিডা পুলিশ। বিশেষ কোনও মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে বন্দুকবাজের সম্পর্ক আছে কি না, খতিয়ে দেখছে। ঘটনায় মৃত ও নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান। ফের বন্ধুকবাজের তাণ্ডবে রক্তাক্ত আমেরিকায় ফ্লোরিডার অরল্যান্ডো! নাইটক্লাবে বন্দুকবাজের গুলিবৃষ্টিত প্রাণ গেল অনেকের! ঘড়ির কাঁটায় তখন রাত ২টো। মায়াবি আলোর সঙ্গে হার্ড রক মিউজিকে তখন গমগম করছে অরল্যান্ডোর পাল্স নাইটক্লাব। শুরু হয় নির্বিচার গুলিবৃষ্টি। বন্দুকবাজের এলাপোপাথাড়ি গুলিবৃষ্টিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন একের পর এক মানুষ। গোটা ক্লাব গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেয় সে, এমনকী বাদ যায়নি সিলিংও। মাটিতে শুয়ে পড়ে, হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেও মানুষ প্রাণে বাঁচতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্ভবত এক মিনিটও গুলি চলেনি কিন্তু তাতেই প্রাণ হারান অন্তত ৫০ জন। আহতের সংখ্যা ৫৩, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পৌঁছতে দেরি হয়নি পুলিশের কাছে। মুহূর্তের মধ্যে নাইটক্লাব ঘিরে ফেলে অরল্যান্ডো পুলিশ। কিছুক্ষণ অপেক্ষার পর দরজা ভেঙে নাইটক্লাবে ঢুকে পড়ে তারা।ক্লাবের ঢুকতেই বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াই শুরু হয় পুলিশের সোয়াট টিমের। কিছুক্ষণের মধ্যেই গুলিতে মৃত্যু হয় বন্দুকবাজের। যদিও ততক্ষণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত বহু। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অরল্যান্ডোর পুলিশ প্রধান জন মিনা জানিয়েছেন, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকবাজের। এটা পরিকল্পিত হামলা। প্রস্তুতি নিয়েই নাইটক্লাবে ঢুকেছিল বন্দুকবাজ। যদিও পুলিশ এই দাবি করলেও, প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ। অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, বন্দুকবাজের নাম ওমর মতিন। জন্ম ১৯৮৬ সালে। বাড়ি ফ্লোরিডার স্ট.লুসিয়াতে। মৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। প্রচুর কার্তুজ ও একটি ধারাল ছুরি। পুলিশ জানিয়েছে, মতিনের কোনও অপরাধমূলক ইতিহাস ছিল না। ফ্লোরিডায় শ্যুটআউট-র ঘটনায় মৃত ও নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি, এই ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রীয় সরকারকে সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ হোয়াইট হাউসের তরফের এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। আজ হোয়াইট হাউসের তরফের এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে।  মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্যুইট বার্তায় প্রশ্ন তুলেছেন, কবে এই ধরণের ঘটনা বন্ধ হবে? কবে আরও কড়া নজরদারি ব্যবস্থা চালু হবে? সাম্প্রতিককালে, একের পর এক শ্যুটআউটের ঘটনায় ত্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন নাইটক্লাবে শ্যুটআউটের ২৪ ঘণ্টা আগেই ফ্লোরিডার একটি অনুষ্ঠানে ঢুকে গুলি করা হয় সঙ্গীত শিল্পী ক্রিশ্চিনা গ্রেমিকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কয়েকদিন আগে, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাঙালি বন্দুকবাজ মৈনাক সরকারের গুলি এফোঁড়-ওফোঁড় করে দিয়েছিল অধ্যাপক উইলিয়াম ক্লুগের শরীর। এই সব ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ভোটের আগে গুলি চলল মার্কিন মুলুকে। ফের প্রশ্নে সাধারণ মানুষের নিরাপত্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget