এক্সপ্লোর

২৬ বছর পর অস্ত্রোপচার! মাথা থেকে বেরলো ৪ ইঞ্চির ছুরি!

২৬ বছর পর বেরলো মাথায় গেঁথে থাকা ৪ ইঞ্চির ছুরি! দু-ধাপ অস্ত্রোপচারের পরে এখন দিব্যি হেঁটে বেড়াচ্ছেন বছর ৭৬-র বৃদ্ধ।

শানডং: ২৬ বছর পর বেরলো মাথায় গেঁথে থাকা ৪ ইঞ্চির ছুরি! দু-ধাপ অস্ত্রোপচারের পরে এখন দিব্যি হেঁটে বেড়াচ্ছেন বছর ৭৬-র বৃদ্ধ। একেবারে গায়েব মাথাব্যথাও! শল্যচিকিৎসার এই অভাবনীয় নমুনা দেখিয়েছেন চিনের শানডং প্রদেশের জিনানের শানডং কোয়ানফসান হাসপাতালের চিকিৎসকরা। দু ঘন্টার অস্ত্রোপচার করে মাথা থেকে বার করে আনা হয় ছুরি। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশান সম্পূর্ণ সফল হয়েছে। চিকিৎসায় সাড়া ও দিচ্ছেন বৃদ্ধ। দুওরিজে নামে ওই বৃদ্ধ পেশায় শ্রমিক ছিলেন। ৯০ এর দশকে একবার তিনি ভয়ানক এক হামলার শিকার হন। তখনই তাঁর মাথার ভিতর গেঁথে দেওয়া হয় ৪ ইঞ্চি লম্বা একটি ছুরি। অবাক কাণ্ড, শারীরিকভাবে সেই মুহূর্তে কোনও উপসর্গ দেখা যায়নি তাঁর। ২০১২ সাল পর্যন্ত মাথার মধ্যে ছুরি নিয়েই ঘুরে বেরিয়েছেন তিনি। ২০১২-র পর থেকে বিভিন্ন উপসর্গ দেখা  দিতে শুরু করে তাঁর। মাথাব্যথা থেকে শুরু করে চোখের দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে যেতে থাকে তাঁর। কিন্তু সেই সময়ও তার মাথায় অস্ত্রোপচার সম্ভব হয়নি। এর বেশ কিছু বছর পরে ওই ব্যক্তির বাড়ির এলাকায় স্বাস্থ্যপরীক্ষা করতে যান একটি চিকিৎসকদের দল। সেইসময় ধরা পড়ে ওই ব্যক্তির মাথায় গেঁথে রয়েছে একটি ছুরি! এলাকায় হাসপাতাল অপ্রতুল হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয়  শানডং কোয়ানফসান হাসপাতালে। হাসপাতালের প্রধান চিকিৎসক ডঃ লিউ গুয়াংচুন জানান, অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কারণ মাথা থেকে ছুরিটি না বের করতে পারলে ওই রোগীর যন্ত্রণার উপশম অসম্ভব ছিল। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে সম্পূর্ণভাবে বের করা গেছে ৪ ইঞ্চির একটি ছুরির ব্লেড। কয়েকদিন আগেই তাঁর ক্ষত সারানোর জন্য আরেকটি  অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে ওই বৃদ্ধের থেকে। আপাতত নিজেই হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি। ফিরে এসেছে চোখের দৃষ্টিশক্তিও। মুখ খুলে খাবার খেতে পারছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে  অস্ত্রোপচারের আগে ওই বৃদ্ধের মস্তিস্কের স্ক্যানের একটি ছবি। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মস্তিস্কে গেঁথে থাকা ছুরির অস্তিত্ব, যা দেখলে শিউরে উঠবেন যে কেউ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget