এক্সপ্লোর

সম্ভবত ফ্রিজ ফেটে আগুন লাগে লন্ডনের বহুতলে, বলছেন বাসিন্দারা

লন্ডন: লন্ডনের নর্থ কেনসিংটনের গ্রেনফেল টাওয়ারের গতকালের বিধ্বংসী আগুনের কারণ সম্ভবত ফ্রিজে বিস্ফোরণ। তার জেরেই ২৪ তলা ওই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ওই বহুতলের এক বাসিন্দা জানিয়েছেন, পঞ্চমতলার এক বাসিন্দা গভীর রাতে প্রতিবেশীর দরজায় ধাক্কা মেরেছিলেন বলে তিনি শুনেছেন। ওই বাসিন্দা জানান, তাঁর ফ্রিজ ফেটে ফ্ল্যাটে আগুন ধরে গিয়েছে। এরপরেই আগুন ছড়িয়ে যায় গোটা বাড়িতে। গতকাল স্থানীয় সময় রাত সোয়া এগারোটা নাগাদ আগুন লাগার ব্যাপারে জানতে পারেন বহুতলের বাসিন্দারা। ততক্ষণে বহুতলের দক্ষিণদিকের একটা ছোট অংশে আগুন ধরে গিয়েছে। কয়েক মিনিটের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বহুতল। অল্পদিন আগে ১০.৩ মিলিয়ন পাউন্ড খরচ করে গোটা বাড়ির সংস্কার হয়। কিন্তু বাড়ির বাইরেটা সাজাতে বেশ কিছু দাহ্য পদার্থ ব্যবহার করা হয়। তার ফলেই এত দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, ফায়ার অ্যালার্ম শুনতে পাননি তাঁরা। অর্থাৎ আগুন যে লেগেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তার কোনও ধারণাই ছিল না অনেকের কাছে। তা ছাড়া ১২০টি ফ্ল্যাটের বহুতলের কোথাও আগুন নেভানোর জন্য জল ছেটানোর ব্যবস্থাও ছিল না, বহুতলে সিঁড়ি ছিল মোটে একটা। এর ফলেও বিপদ এড়াতে পারেননি অনেকে। বহুতলের এক বাসিন্দা জানাচ্ছেন, ১২ তলার ওপর যাঁরা থাকতেন, তাঁদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ। আকাশপথে উদ্ধারকাজ না চলায় সম্ভবত তাঁদের বার করে আনা যায়নি। এমনিতে যখন কোনও বহুতলে আগুন লাগে, বাসিন্দারা সকলে নীচে নেমে আসেন। কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, এত বড় বহুতলের খুব বেশি বাসিন্দা নীচে আসতে পারেননি। অনেকের যে চিকিৎসা চলছে, এমনটাও নয়। অন্তত ৫০০-৬০০ মানুষকে ওই আগুন গ্রাস করেছে বলে তাঁর আশঙ্কা। বস্তুত ওই বহুতলে আগুন নেভানোর কোনও ব্যবস্থাই ছিল না। এমার্জেন্সি সার্ভিসের জন্য তাতে ঢোকা, বার হওয়ার উপায় ছিল একেবারেই অপ্রতুল। বাসিন্দাদের বলা হয়েছিল, আগুন লাগলে ফ্ল্যাটের দরজা বন্ধ করে বসে থাকতে, যা কিনা ভাবাই যায় না। ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে বাসিন্দাদের উদ্বেগ ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। এ নিয়ে গত নভেম্বরেই কর্তৃপক্ষকে চিঠিও লেখেন তাঁরা। তাতে লেখেন, ভয়ঙ্কর কিছু ঘটলে তখনই বোঝা যাবে, তাঁদের উদ্বেগ কতটা সঠিক ছিল। তাঁদের ভয় যে সঠিক ছিল, তার প্রমাণ দিলেন তাঁরা। নিজেদের জীবন দিয়ে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Surgery from China: চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল
চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল
China News: মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget