এক্সপ্লোর

রুশ রাষ্ট্রদূতের মৃত্যু তুরস্ক পুলিশের গুলিতে,আলেপ্পোর প্রতিশোধ, হামলার আগে সদর্পে ঘোষণা আততায়ীর

আঙ্কারা:  তুরস্কর আঙ্কারায় বন্দুকবাজের গুলিতে রুশ রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। আততায়ী তুরস্ক পুলিশের কর্মী ছিলেন।  রাষ্ট্রদূতকে মারার আগে আলেপ্পোর প্রতিশোধ, সদর্পে ঘোষণা আততায়ীর। পাল্টা গুলিতে ওই হামলাকারীর মৃত্যু। আঙ্কারায় এক ছবির প্রদর্শনী চলাকালে অফ-ডিউটি এক তুরস্ক পুলিশ কোর্ট, টাই পরে এসে আচমকা বন্দুক নিয়ে রুশ রাষ্ট্রদূতের ওপর এই হামলা চালায়। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয়। জানা গিয়েছে, ছবির প্রদর্শনীতে ঢুকে আলেপ্পোকে ভুল না, সিরিয়াকে ভুল না বলে চিত্কার করছিল ওই আততায়ী। তারপরই রাষ্ট্রদূতের ওপর হামলা চালানো হয়। প্রথমে হামলায় মাটিতে লুটিয়ে পড়েন রাষ্ট্রদূত। তারপর মৃত্যু নিশ্চিত করতে আরও কাছ থেকে তাঁকে গুলি করা হয়। প্রসঙ্গত, রাশিয়ার সাহায্যে সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে বিরোধীদের বের করে দেওয়া হয়েছে। সব শেষে সেই আততায়ী আল্লাহ আকবর বলে চিত্কার করে, জানিয়েছেন সেখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী। অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমন সোয়েলু জানিয়েছেন, ওই বন্দুকবাজের নাম মেভলট মের্ট আ্যালটিনটাস। শোনা গিয়েছে, ওই বন্দুকবাজ রুশ রাষ্ট্রদূতের ওপর মোট আট রাউন্ড গুলি চালিয়েছে। শুধু রাষ্ট্রদূতকেই হত্যা নয়, প্রদর্শনীর বহু ছবিও মাটিতে আছড়ে ফেলে নষ্ট করে দিয়েছে ওই আততায়ী। প্রসঙ্গত, আজই মস্কোয় সিরিয়া নিয়ে রাশিয়া, তুরস্ক এবং ইরানের বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক তার ২৪ ঘন্টা আগে এই হামলায় কার্যত স্তম্ভিত সবপক্ষ। উল্লেখ্য সিরিয়ার গত ছ বছরের লড়াইয়ে শুরু থেকে প্রেসিডেন্ট বাশার আসাদকে সমর্থন করেছে রাশিয়া ও ইরান। তুরস্কর সমর্থন পেয়েছে আসাদ বিরোধীরা। রুশ রাষ্ট্রদূতের হত্যার ঘটনাকে নিজেদের ইতিহাসের অন্যতম দুর্ভাগ্যজনক দিন হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জের প্রধান বান-কি-মুন এই ঘটনার কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এটা একটি কাণ্ড জ্ঞানহীন কাজ। রশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘটনার কড়া নিন্দা করে মন্তব্য করেন, এটা কার্যত মস্কো ও আঙ্কারার মধ্যে বেড়ে চলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার চেষ্টা। এছাড়া এই হামলার মাধ্যমে সিরিয়ায় শান্তি প্রক্রিয়া শুরুর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget