এক্সপ্লোর

যে কোনও পাকিস্তানির মতোই কাশ্মীর ইস্যু তুলতে পারে সঈদ, জানলেন পাক সেনাপ্রধান

ইসলামাবাদ: পারভেজ মুশারফের পর এবার মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সঈদের হয়ে ওকালতি পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্ট তথা পূর্বতন পাক সেনাপ্রধান মুশারফ সম্প্রতি সঈদের হাতে তৈরি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও জামাত-উদ-দাওয়ার প্রতি প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেন। আর পাক সেনাপ্রধান রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তকমা পাওয়া সঈদ পাকিস্তানের অন্য যে কোনও নাগরিকের মতোই কাশ্মীর ইস্যুর সমাধানে 'সক্রিয়' বলে মন্তব্য করে তাঁকে সার্টিফিকেট দিলেন। সেনেট কমিটির ইন ক্যামেরা অধিবেশনে রাজনীতি থেকে শুরু করে সন্ত্রাস দমন, বিদেশনীতি-নানা বিষয়েই কথা বলেন তিনি। কাশ্মীর ইস্যুতে সঈদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে বাজওয়া বলেন, যে কোনও পাকিস্তানির মতো সঈদও কাশ্মীর ইস্যুর স্বার্থে লড়তে পারে। পাশাপাশি ফৈজাবাদে মৌলবাদী গোষ্ঠীগুলি সম্প্রতি বেশ কিছুদিন যে অবস্থান ধরনায় বসেছিল, তাতে সেনার যোগসাজশের অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি সেনাপ্রধান পদে ইস্তফা দেবেন বলেও জানান বাজওয়া। ২০১৭-র নির্বাচন আইনে খাতম-ই-নবুওয়াত অর্থাত্ পয়গম্বরের চরম কর্তৃত্ব স্বীকার করা সংক্রান্ত আইনে বদল হওয়ায় আইনমন্ত্রী জাহিদ হামিদের বরখাস্তের দাবিতে তেহরিক-ই-লাবাইক ইয়া রসুল আল্লাহ ও তার শরিক দলগুলির লোকজন পাকিস্তানের নানা শহরে প্রতিবাদ, অবস্থান করে। তারা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি প্রায় অচল করে দেয়। তাদের পিছনে সেনাবাহিনীর একাংশের মদত থাকার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সেনাবাহিনী সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে বৈঠক করিয়ে দেয়, যার ফলে ইস্তফা দেন আইনমন্ত্রী, বিক্ষোভও উঠে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget