এক্সপ্লোর

কাশ্মীরীদের ‘স্বাধীনতা’ চেয়ে কাশ্মীরে মিছিল নিয়ে যাওয়ার হুমকি হাফিজ সঈদের

লাহোর: কাশ্মীর নিয়ে রাস্তায় হাফিজ সঈদ। মঙ্গলবার দুপুরে লাহোরের মল রোড থেকে ‘কাশ্মীর মিছিল’ নিয়ে তিনি ইসলামাবাদ রওনা দিলেন। পাকিস্তানের রাজধানী অভিমুখে যাত্রাপথেই পড়বে মুরিদকা ও গুজরানওয়ালা, যেখানে তাঁর সংগঠন জামাত-উদ-দাওয়া, জামাত-ই-ইসলামি ও অন্য ধর্মীয় সংগঠনগুলির কর্মীরা মিছিলকে স্বাগত জানাবে। ইসলামাবাদ পৌঁছে কাশ্মীরীদের সমর্থনে হাফিজ বিশাল জনসভা করার পরিকল্পনা নিয়েছেন। শুধু তা-ই নয়, মিছিল নিয়ে জম্মু কাশ্মীরে যাওয়ার ঘোষণাও করেছেন তিনি। ২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাথা হাফিজ এদিন লাহোরে এক জনসভায় বলেছেন, কাশ্মীর মিছিল প্রথম পর্যায়ে ইসলামাবাদ যাচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সেনেটের সদস্যদের বিবেক জাগ্রত করতে যাতে তাঁরা কাশ্মীরীদের সমর্থনে সরব হন। পরবর্তী পর্যায়ে কাশ্মীরীদের স্বাধীনতার দাবি জোরদার করতে সেই মিছিল যাবে পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ ও চাকোতিতে। আর তৃতীয় দফায় আমরা যাব অধিকৃত কাশ্মীরে। যতদিন না কাশ্মীরীরা স্বাধীনতা পান, ততদিন মিছিল চলবে। কাশ্মীর নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করতেও পাকিস্তান সরকারকে তাগাদা দিচ্ছেন হাফিজ, যাঁর মাথার দাম ইতিমধ্যেই ১ কোটি মার্কিন ডলার ঘোষিত হয়েছে। তাঁর দাবি, ভারতের সঙ্গে অবিলম্বে কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করুক পাক সরকার, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, ভারত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়ে আসুক।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget