এক্সপ্লোর

আচমকা মাথার ওপর ভেঙে পড়ল বাড়ি: আপনাকে তাড়া করে বেড়াবে সিরিয়ার এই স্তম্ভিত শিশুমুখ

বেইরুট: বাইরে গোলাগুলির শব্দ অভ্যেস হয়ে গেছে কবেই। নিশ্চিন্তে নিজেদের ঘরে ভাইবোনদের সঙ্গে খেলা করছিল সে। কিংবা ঘুমোচ্ছিল। কিংবা পড়তে বসেছিল। কী করছিল কে জানে। আচমকা মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িটা। আলেপ্পোর কার্পেট বম্বিংয়ের আর এক শিকার। ধ্বংসস্তুপের মধ্যে থেকে ছোট্ট ছেলেটাকে কোনওক্রমে টেনে হিঁচড়ে বের করা হল ঠিকই কিন্তু ততক্ষণে শৈশবের দুনিয়াটা হারিয়ে ফেলেছে সে। বদলে এসেছে ভয়, আতঙ্ক আর আচমকা মৃত্যুর বরফঠান্ডা ছোঁয়া পাওয়ার স্তম্ভিত বিস্ময়। ৫ বছরের ওমরান দাকনিশ এভাবেই হয়ে উঠেছে ছিন্নভিন্ন সিরিয়ার বিধ্বস্ত প্রতীক। তুরস্কের সমুদ্রতটে ভেসে আসা ৩ বছরের আয়লান কুর্দির পর গৃহযুদ্ধে ছিন্নভিন্ন দেশের নবতম মুখ। বসে আছে অ্যাম্বুলেন্সের মধ্যে একটা কমলালেবু রঙের বড়সড় চেয়ারে। মাথা ধুলোয় মাখামাখি। মুখের একপাশ রক্তে ঢাকা। কচি হাত তুলে চেষ্টা করছে রক্তটা মোছার। তারপর হাত মুছে ফেলল নিজের চেয়ারে। চোখে জল নেই, গলায় আতঙ্কিত চিৎকার নেই। শুধু ভয়ার্ত বিস্ময়। আচমকা এ কী হল তার সঙ্গে, তাদের সঙ্গে। জানা গেছে, বুধবার রাতে বম্বিংয়ের পর ওমরানদের উদ্ধারের ঘণ্টাখানেকের মধ্যেই পুরোপুরি ভেঙে পড়ে তাদের বাড়িটা। ওমরান, তার ৩ ভাইবোন ও বাবা মাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মাথায় আঘাত লাগলেও মস্তিষ্কে চোট পায়নি সে, পরে ছেড়ে দেওয়া হয় তাকে। তবে যে বহুতলের বাসিন্দা ছিল ওমরানরা, তার ধ্বংসস্তুপ থেকে ৮জনের দেহ উদ্ধার হয়, মৃতদের মধ্যে ৫টি শিশু। বুধবার সন্ধেয় নামাজ পাঠ চলাকালীন এই হামলা চলে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। ওমরানের ৩ ভাইবোনের বয়স ১, ৬ ও ১১। তাদের কারওই তেমন গুরুতর শারীরিক চোট লাগেনি, বিপন্মুক্ত তাদের বাবা মাও। কিন্তু মৃত্যুর স্পর্শ থাকা ওই এক ঘণ্টা ওরমান ও তার ভাইবোনদের জীবনে যে ভয়াবহ ক্ষত তৈরি করে গেল, তা আদৌ কখনও সারবে কি?    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget