এক্সপ্লোর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাচ্চাদের রিক্রুট, ব্যবহার করেছে জয়েশ-হিজবুল, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের

রাষ্ট্রপুঞ্জ: গত বছর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাচ্চাদের রিক্রুট ও ব্যবহার করেছে জয়েশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন। বলছে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুয়েত্রেসের রিপোর্ট। শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক ওই বার্ষিক রিপোর্টে ২০১৭র জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময় ধরা হয়েছে। রিপোর্টের তথ্য, গত বছর বিশ্বজুড়ে সংঘাতে ১০ হাজারের বেশি শিশুর মৃত্যু বা অঙ্গহানি হয়েছে। আট হাজারের বেশি বাচ্চাকে রিক্রুট বা ব্যবহার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন সহ ২০টি দেশের পাশাপাশি ভারত, ফিলিপিন্স, নাইজেরিয়াকেও রিপোর্টে রাখা হয়েছে। ভারতের পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে, বিশেষত ছত্তিশগড়, ঝাড়খন্ডে ও জম্মু ও কাশ্মীরের অশান্তিতে শিশুদের ক্ষতি হয়ে চলেছে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর বাচ্চাদের নিয়োগ, ব্যবহারের তিনটি ঘটনার খবর মিলেছে, যা গুরুতর নিয়মরীতি লঙ্ঘন। একটিতে যুক্ত জয়েশ, দুটিতে হিজবুল। অসমর্থিত রিপোর্টে এও খবর, বাচ্চাদের খবর আদানপ্রদানকারী, চর হিসাবে ব্যবহার করে নিরাপত্তাবাহিনী। রিপোর্টে বলা হয়েছে, বাচ্চাদের রিক্রুট ও ব্যবহারের খবর নিয়মিত আসছে তাদের কাছে। এর মধ্যে নকশালদের, বিশেষত ছত্তিশগড়, ঝাড়খন্ডে রিক্রুট করা বাচ্চারাও রয়েছে। নকশালরা ঝাড়খন্ডে লটারি সিস্টেমে বাচ্চাদের দলে টানে বলে শোনা যায়। সশস্ত্র বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসবাদীদের সংঘর্ষে বাচ্চাদের হতাহত হওয়া অব্যাহত রয়েছে। এ বছরের মার্চে পুলওয়ামার পাডগামপোরা গ্রামে লস্কর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে ১৫ বছরের একটি ছেলে নিহত হয়। গুয়েত্রেস ভারত সরকারকে বাচ্চাদের রিক্রুট ও সংঘর্ষে ব্যবহারে দোষী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ করতে বলেন, বাচ্চাদের বিরুদ্ধে নিয়মরীতি ভঙ্গ রুখতে, তার অবসান ঘটাতে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যোগাযোগ রাখতেও বলেন। রিপোর্টে বলা হয়েছে, ঝাড়খন্ডের খুন্তির একটি স্কুলে হামলা চালিয়ে আংশিক ধ্বংস করেছে সন্দেহভাজন নকশালরা। পাশাপাশি সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এপ্রিলে কাশ্মীরের শ্রীনগরে ২০টির বেশি স্কুল সিআরপিএফের হাতে নেওয়ার কথাও রিপোর্টে রয়েছে। বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধির ফলেও বেশ কিছু স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget