এক্সপ্লোর

আমেরিকান এয়ারলাইন্সে মুসলিম হওয়ায় যাত্রীকে হেনস্থা, নামিয়ে দেওয়া হল বিমান থেকে

ওয়াশিংটন: আমেরিকান এয়ারলাইন্সে মুসলিম হওয়ায় বৈষম্যের শিকার এক যাত্রী। প্রকাশ্যে সকলের সামনে নাম ডেকে, চেয়ারের নম্বর বলে, তাঁর ওপর নজরদারির হুমকি বিমান সেবিকার। শুধু এখানেই শেষ হয়নি তাঁর হেনস্থার। বিমান থেকে সেই যাত্রীকে শেষপর্যন্ত নামিয়ে দেওয়া হয়ে বলেও অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার। বুধবার কেয়ার বা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বিমান সংস্থার কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ডিসেম্বরে মহম্মদ আহমেদ রাডওয়ানকে আমেরিকান এয়ারলাইন্সের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়, কারণ তাঁর নাম থেকে বোঝাই গিয়েছিল তিনি মুসলিম। যুক্তরাষ্ট্রীয় আইন অনুযায়ী, বিমানে কোনও যাত্রীর সঙ্গে তাঁর ধর্ম, জাতি, দেশের ভিত্তিতে কোনও ধরনের বৈষম্য করা যাবে না। কেয়ার তাদের অভিযোগপত্রে স্পষ্ট ভাষায় দাবি জানিয়েছে, পুরো ঘটনার পূঙ্খানুপূঙ্খ তদন্ত করে দেখুক আমেরিকান এয়ারলাইন্স। এধরনের প্রতিষ্ঠিত বিমান সংস্থায় এভাবেই নিয়মিত বৈষম্যমূলক আচরণ করা হয় কিনা যাত্রীদের সঙ্গে। যদি হয়, তাহলে অবিলম্বেই তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। কেয়ার তাদের অভিযোগ পত্রে আরও দাবি করেছে, কোনও যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্যে বিশেষ গাইডলাইনও থাকা উচিত্। প্রসঙ্গত, মিস্টার রাডওয়ান পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ২০১৫ সালের ৬ ডিসেম্বর শার্লট থেকে ডেটরয়েট যাচ্ছিলেন। যেসময় বিমানে তিনি তাঁর জায়গায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিমানের এক সেবিকা চেঁচিয়ে বলে ওঠেন মিস্টার রাডওয়ান, আপনার ওপর কিন্তু নজর রাখা হবে। এই কথা একবার নয়, তিন তিনবার বলেন সেই বিমান সেবিকা। এধরনের কথা শুনে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়ে যান মহম্মদ আহমেদ। সেদিন বিমানের অন্য কর্মীদের সঙ্গে কথা বলে মিস্টার রাডওয়ান জানতে পেরেছিলেন, বিমান সেবিকার তাঁর সঙ্গে যাত্রা করতে অসুবিধা হচ্ছে। এরপরই তাঁকে বিমান থেকে নামিয়ে পর্যন্ত দেওয়া হয়। মিস্টার রাডওয়ান জানিয়েছেন, এরপর থেকে তিনি মার্কিনীদের সঙ্গে এক বিমানে যাত্রা করতে ভয় পান। তিনি যদিও ১৩ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, কিন্তু সেদিন তাঁর মনে হয়েছিল তিনি একজন জঙ্গি। অন্তত তাঁর সঙ্গে তেমনই ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র
Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget