এক্সপ্লোর

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে 'কৌশল বদলে' আমেরিকাই নেবে, পাকিস্তানকে সাফ বার্তা আমেরিকার

  ওয়াশিংটন: পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে 'ফলদায়ী' ব্যবস্থা নিতে না পারলে আমেরিকাই নিজের কৌশল, পন্থা 'অদলবদল করে' সেই লক্ষ্য 'অন্য উপায়ে' পূরণ করবে বলে ট্রাম্প প্রশাসন  জানিয়ে দিয়েছে। মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন তাঁর প্রথম ভারত, পাকিস্তান, আফগানিস্তান সফর শেষে দেশে ফেরার পরদিনই এ কথা জানালেন মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিথার নওরেট। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নিজের ভূখণ্ডে তাদের নিরাপদ ডেরা ধ্বংস করতে হবে বলে পাকিস্তানকে টিলারসন বলে এসেছেন বলে জানান নওরেট। তিনিও বলেন, নিজেদের মাটিতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ওদের কার্যকর পদক্ষেপ করতে হবে, এই প্রত্যাশার কথা পাকিস্তানকে বহুবার জানিয়ছি আমরা। নওরেট জানান, সাম্প্র্রতিক বিদেশ সফরের শেষে জেনিভায় সাংবাদিক সম্মেলেন টিলারসন বলেছেন, সন্ত্রাসবাদীদের ব্যাপারে আমেরিকা প্রচুর তথ্য আদানপ্রদান করেছে। পাকিস্তানের উদ্দেশ্যে বার্তাটা হল, কিছুই চাইছি না আমরা, শুধু করতে বলছি। আপনারা একটা সার্বভৌম দেশ। কী করবেন,  আপনারাই ঠিক করুন। কিন্তু বুঝে নিন, আমরা এটা দরকারি বলে মনে করি। আর এটা যদি আপনারা করতে না চান, করতে পারবেন না বলে মনে হয়, তবে আমরাই অন্য ভাবে একই উদ্দেশ্য অর্জনে আমাদের কলাকৌশল বদলে নেব। টিলারসন বলেছেন, পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে  খুবই খোলামেলা, ভাল আলোচনা হয়েছে। কার্যত আমরা হয়ত ৮০ শতাংশ সময় শুনেছি, ২০ শতাংশ বলেছি। আমার এটা দরকার ছিল কেননা এর আগে পাক নেতাদের সঙ্গে কখনও আমার কথা হয়নি। তাই ওঁদের বক্তব্য, মতামত শোনাই ছিল আমার উদ্দেশ্য। আমরা নিজেদের প্রত্যাশা রাখঢাক না রেখেই জানিয়েছি। আমার সফরের আগেও গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে, আগামীদিনেও হবে। কেননা কীভাবে সন্ত্রাসবাদীদের যেখানেই দেখা মিলবে, সেখানেই খতম করার উদ্দেশ্য পূরণে তথ্য বিনিময় চলতেই থাকবে। এদিকে পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ গতকাল ন্যাশনাল অ্যাসেম্বলির বিদেশ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বলেছেন, পাকিস্তান নিজের সার্বভৌমত্বের ব্যাপারে সমঝোতা বা আমেরিকার কাছে আত্মসমর্পণ, কোনওটাই করবে না। আমেরিকার তরফে পাকিস্তানকে কোনও 'প্রত্যাশা তালিকা' পেশ করা হয়নি বলেও দাবি করেন তিনি। যদিও সূত্রের খবর, আমেরিকা ৭৫ জন ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকা দিয়ে হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর হতে বলেছে ইসলামাবাদকে। পাল্টা আসিফের বক্তব্য সম্পর্কে মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, টিলারসন আমেরিকার 'প্রত্যাশার তালিকা' পেশ করে পাক নেতৃত্বকে বলেছেন, আমেরিকা ইতিবাচক ভাবেই পাকিস্তানের সঙ্গে কাজ করতে চায়,  তাদের দীর্ঘমেয়াদি স্বার্থেই এর প্রয়োজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget