এক্সপ্লোর

নেপথ্যে নোট বাতিল-জিএসটি, ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস কমাল আইএমএফ

ওয়াশিংটন: চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমাল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) বা আন্তর্জাতিক অর্থভাণ্ডার।

গত এপ্রিল ও জুলাই মাসে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস ৭.২ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল আইএমএফ। এদিন তা ০.৫ শতাংশ কমিয়ে ৬.৭ শতাংশ করল তারা। তাদের দাবি, নোট বাতিল ও জিএসটি-র ফলেই এই বৃদ্ধিহ্রাস।

এর পাশাপাশি, আগামী বছরের পূর্বাভাসও কমিয়েছে আইএমএফ। গত এপ্রিল মাসের করা পূর্বাভাসের তুলনায় ২০১৮ সালের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস ০.৩ শতাংশ কমিয়ে ৭.৪ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে।

সর্বশেষ ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে আইএমএফ জানিয়েছে, ভারতে বৃদ্ধির গতি স্লথ হয়েছে। এর নেপথ্যে কর্তৃপক্ষের নোট বাতিল ও জিএসটি-র প্রভাবই প্রতিফলিত হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.১ উঠেছিল। গত এপ্রিল মাসে তা কমে ৬.৮ শতাংশ হয়। আইএমএফ-এর রিপোর্টের দাবি, ২০১৭ সালে চিনের আর্থিক বৃদ্ধির হার (৬.৮ শতাংশ) ভারতের তুলনায় সামান্য ভাল।

তবে, আইএমএফ-এর আশা, ২০২৮ সালে ভারত ফের বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বাড়া অর্থনীতির তকমা ফিরে পেতে পারে। তাঁদের পূর্বাভাস, আগামী বছর চিনের আর্থিক বৃদ্ধির হার কমে ৬.৫ শতাংশ হরে পারে। সেই সময় চিনকে ফের টেক্কা দিতে পারে ভারত।

আইএমএফ-এর মতে, ভারতে ব্যবসার পরিবেশ উন্নত করতে শ্রমক্ষেত্রের নিয়ন্ত্রণকে আরও অধিক সহজ করতে হবে। একইসঙ্গে, জমি অধিগ্রহণ প্রক্রিয়ারও সরলীকরণ প্রয়োজন।

আইএমএফ-এর পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০০৮ সালের মধ্যে ভারতের গড় আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। পরের তিন বছর যথাক্রমে ছিল ৮.৫, ১০.৩ এবং ৬.৬ শতাংশ। ২০১২ থেকে ২০১৪ এই হার যথাক্রমে ছিল—৫.৫, ৬.৪ ও ৭.৫ শতাংশ। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ শতাংশ। সংস্থার পূর্বাভাস, ২০২২ সাল থেকে ভারতের এই বৃদ্ধির হার পৌঁছতে পারে ৮.২ শতাংশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget